AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Weather latest Update: বৃহস্পতি-শুক্রতে কলকাতা-সহ ৭ জেলায় প্রবল দুর্যোগের সতর্কতা

West bengal Weather News: শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে দু এক জায়গায়।

Bengal Weather latest Update: বৃহস্পতি-শুক্রতে কলকাতা-সহ ৭ জেলায় প্রবল দুর্যোগের সতর্কতা
প্রবল বৃষ্টির পূর্বাভাসImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 06, 2026 | 10:54 AM
Share

কলকাতা: বুধবার বিকেলে প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বিস্তৃর্ণ জায়গায় জল জমে যায়। আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি আরও হবে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে ফিরতেই বৃষ্টি দাপট শুরু বিভিন্ন জেলায়। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বর্তমানে বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে অসমের দিকেও রয়েছে ঘূর্ণাবর্ত। আবার মৌসুমী অক্ষরেক্ষা ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ কাঁথির ওপর দিয়ে বিস্তৃত। এর জেরে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা। একই সঙ্গে কলকাতা সহ সাত জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। ঘনঘন পড়তে পারে বাজ। কংক্রিটের নিচে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।

শুক্রবারও চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বীরভূম,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

তবে রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত হালকা/মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

অপরদিকে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচ জেলা যেমন- দার্জিলিং, কালিম্পং কোচবিহার, জলপাইগুড়ি আলিপুরদুয়ার। সেখানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে দু এক জায়গায়।

রবিবার কোন সতর্কতাই থাকবে না উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?