AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda Medical College: মালদহ মেডিক্যালে ১০ শিশুর মৃত্যু, এবার রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

Malda Medical College: হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর বলেন, "একইদিনে এই মেডিকেল কলেজে ১০জন শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে আমাদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা সমস্ত রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি।"

Malda Medical College: মালদহ মেডিক্যালে ১০ শিশুর মৃত্যু, এবার রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 26, 2026 | 1:38 PM
Share

মালদহ:  একই দিনে ১০ জন শিশুর মৃত্যু মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অগাস্টের সেই ঘটনায় এবার ভিডিয়ো কনফারেন্সে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর।   অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে একইদিনে এই দশ শিশুর মৃত্যু হয়। শ্বাসকষ্ট, জন্ডিস সহ একাধিক কারণ মৃত্যুর কারণ হিসাবে সার্টিফিকেটে উল্লেখ ছিল। অভিযোগ,  প্রথমদিকে এই তথ্য সামনে আনতে চায় নি মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তবে কিছুদিন পরে স্বাস্থ্য দফতরের সাইটে সেটা আপলোড হতেই রাজ্যের স্বাস্থ্য দফতরের নজরে পড়ে যায়। এরপরেই শোরগোল শুরু হয়ে যায়।

ভিডিয়ো কনফারেন্সে এই বিষয়ে প্রশ তোলা হয়। তবে মালদা মেডিক্যালের বক্তব্য, ১০ জনের মধ্যে ৮ জন শিশুই বাইরে থেকে এসে ভর্তি হয় আশঙ্কাজনক অবস্থায়। হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর বলেন, “একইদিনে এই মেডিকেল কলেজে ১০জন শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে আমাদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা সমস্ত রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি।”

প্রসঙ্গত, গত ১২ আগস্ট বাইরের নার্সিংহোম থেকে আট শিশুকে চিকিৎসার প্রয়োজনে আনা হয়েছিল মালদহ মেডিকেল কলেজে। দুই সদ্যোজাত মেডিক্যাল কলেজ হাসপাতালেই প্রসব হয়। ওই শিশুদের মধ্যে চারজনের হার্টের সমস্যা ধরা পড়ে জন্মের পরই। দু’জনের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। বাকিদেরও একাধিক জটিল সমস্যা ছিল। চিকিৎসকরা চেষ্টা করেও ওই শিশুদের বাঁচাতে পারেননি। তবে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের উত্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সন্তুষ্ট না হতে পেরে শেষ পর্যন্ত রিপোর্ট তলব করা হয়েছে।

Follow Us