AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagannath Chattopadhyay: ‘সামান্য দুটি শব্দ বলেছি অমনি গুঁতিয়ে দিছেন, আমি বীরভূমের ছেলে…’, ভাষার মাধুর্য বোঝালেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়

Jagannath Chattopadhyay Clarifies Remark: স্যাঁটা কাকে বলে? তার বাড়ি কোথায়? কেন তিনি এই শব্দ প্রয়োগ করতে এতটুকুও কুন্ঠাবোধ করলেন না, তার ব্যাখ্যা দিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে জগন্নাথ লিখলেন, “আমার ভাষা, আমার গর্ব। আমি বীরভূমের আঞ্চলিক ভাষাতেই কথা বলব।”

Jagannath Chattopadhyay: 'সামান্য দুটি শব্দ বলেছি অমনি গুঁতিয়ে দিছেন, আমি বীরভূমের ছেলে...', ভাষার মাধুর্য বোঝালেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়
জগন্নাথ চট্টোপাধ্যায়, উচ্চ শিক্ষামন্ত্রীImage Credit: TV9 Bangla
| Updated on: Jun 16, 2026 | 6:32 PM
Share

কলকাতা: একটা সময়ে কলমের খোঁচায় সংবাদপত্রে ঝড় তুলতেন। কাট টু। তিনি এখন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর বলা একটি শব্দ আবার ঝড় তুলেছে সাম্প্রতি প্রেক্ষাপটে। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের বিশেষ সাক্ষাৎকারে এসে বলেছিলেন ‘স্যাঁটা গরম করে দেবেন।’ মূলত নি শিক্ষায় দুর্নীতি রোখার প্রশ্নে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন। উচ্চশিক্ষা মন্ত্রীর মুখে এহেন শব্দে বিতর্ক তুঙ্গে উঠেছে।  এবার সামাজিক মাধ্যমে তার ব্যাখ্যা দিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়।

স্যাঁটা কাকে বলে? তার বাড়ি কোথায়? কেন তিনি এই শব্দ প্রয়োগ করতে এতটুকুও কুন্ঠাবোধ করলেন না, তার ব্যাখ্যা দিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে জগন্নাথ লিখলেন, “আমার ভাষা, আমার গর্ব। আমি বীরভূমের আঞ্চলিক ভাষাতেই কথা বলব।” তাঁর ব্যাখ্যা, “আমি বীরভূমের ছেলে। নিজের ভাষাতেই কথা বলব। তাতে কারও পছন্দ হোক বা না হোক, বীরভূমের ভাষায় কথা বলা বন্ধ হবে না। আমি যে জেলার মানুষ, সেই জেলার কিছু শব্দ আমার মুখে আসতেই পারে। মানুষের কী বলা উচিত, কী খাওয়া উচিত, কী পরা উচিত তা নির্ধারণ করার অধিকার কারও নেই। তাহলে আমার ভাষা নিয়ে এত আপত্তি কেন?”

নিজের আঞ্চলিক ভাষার সমর্থনে তিনি এটাও বলেছেন, “সামান্য দুটি শব্দ বলেছি অমনি গুঁতিয়ে দিছেন, খেদিয়ে দিছেন। এ মানব না। আপনাদের কথা ভবিষ্যতেও লড়ব। এখনও লড়ছি। আমি যে জেলার সেই জেলার দুটো একটো কথা মুখ দিয়ে বেরবে।”

পূর্বতন সরকারে কলেজে ভর্তির ক্ষেত্রে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। দেদার তোলাবাজি নিয়ে সরব ছিলেন বিরোধীরা। সেই নিয়ে কথা বলতে গিয়েই জগন্নাথ চট্টোপাধ্যায় এই ‘শব্দবন্ধ’ ব্যবহার করেছিলেন।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য