AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Station Shop License: রেলস্টেশনে দোকান খুলতে গেলে কী কী লাইসেন্স লাগে? কীভাবে আবেদন করবেন?

How to Apply for a Railway Station Shop License: প্ল্যাটফর্মে দোকান বা স্টল দেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। কোনও গুরুতর পুলিশি রেকর্ড থাকা চলবে না। ভারতীয় রেলওয়ের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছে, রেলের জমিতে বা প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া ব্যবসা করা বেআইনি। বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করতে হবে।

Railway Station Shop License: রেলস্টেশনে দোকান খুলতে গেলে কী কী লাইসেন্স লাগে? কীভাবে আবেদন করবেন?
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2026 | 1:29 PM
Share

কলকাতা: রেলস্টেশনে নেমে চা পান করবেন। কিংবা হাল্কা কোনও খাবার খাবেন। তার জন্য রেলস্টেশনগুলিতে প্ল্যাটফর্মে দোকান কিংবা স্টল রয়েছে। প্ল্যাটফর্মগুলিতে দোকান কিংবা স্টল বসানোর জন্য রেলের নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে লাইসেন্স পাওয়া যায়। প্ল্যাটফর্মে কীভাবে দোকান কিংবা স্টল বসানোর আবেদন করতে হয়? জেনে নেওয়া যাক নিয়মগুলি।

কীভাবে আবেদন করবেন?

প্ল্যাটফর্মে দোকান কিংবা স্টলের জন্য IRCTC-র ওয়েবসাইটে আবেদন করতে হবে। সাইটটি হল https://www.ireps.gov.in/। এই ওয়েবসাইটে টেন্ডার দেখতে পাবেন। এবং প্রয়োজনীয় তথ্য অনুযায়ী আবেদন করতে পারবেন।

টেন্ডার থেকে বিডিং পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিন-

প্ল্যাটফর্মে দোকান বা স্টলের জন্যে টেন্ডার বিজ্ঞপ্তি জারি হয়। তখন টেন্ডার ডকুমেন্ট ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। EMD (আর্নেস্ট মানি ডিপোজিট) জমা করতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদন করা যাবে। বিডিং বা দরপত্র প্রক্রিয়ায় সর্বোচ্চ যোগ্য দরদাতা লাইসেন্স পাবেন।

কত ভাড়া দিতে হবে?

রেলের তরফে জানানো হয়েছে, কোনও স্টেশনের অবস্থান, প্ল্যাটফর্মের গুরুত্ব, যাত্রীদের যাতায়াতের সংখ্যা এবং দোকানের আকারের উপর ভাড়া নির্ভর করে। সাধারণভাবে একটি চা, কফি, খাবার কিংবা বইয়ের দোকানের খরচ ৫০ হাজার টাকা থেকে শুরু। এর সঙ্গে যুক্ত হয়, রেজিস্ট্রেশন ফি, সিকিউরিটি ডিপোজিট, মাসিক ভাড় ও লাইসেন্স ফি।

কী কী নথি লাগবে?

যিনি প্ল্যাটফর্মে দোকান বা স্টল দিতে চান, তাঁর আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিগত কয়েক বছরের ITR (ইনকাম ট্যাক্স রিটার্ন) নথি দিতে হয়। এছাড়া পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবসায়িক নথি লাগে।

কারা আবেদন করতে পারবেন?

প্ল্যাটফর্মে দোকান বা স্টল দেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। কোনও গুরুতর পুলিশি রেকর্ড থাকা চলবে না।

ভারতীয় রেলওয়ের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছে, রেলের জমিতে বা প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া ব্যবসা করা বেআইনি। বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করতে হবে।

Follow Us