AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: শেষ বাক্যে কী বলতে চাইলেন অভিষেক? টুইটের কি আরও গভীর কোনও অর্থ আছে?

Abhishek Banerjee: বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেন। সেখানে তিনি ‘নবজোয়ার’ যাত্রার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও উল্লেখ করা হয়েছে টুইটে। 

Abhishek Banerjee: শেষ বাক্যে কী বলতে চাইলেন অভিষেক? টুইটের কি আরও গভীর কোনও অর্থ আছে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 12, 2024 | 6:10 PM
Share

কলকাতা: বিরতি নেওয়ার কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে সেই বার্তা দিয়েছেন তিনি। কেন বিরতি, তা নিয়ে যখন জল্পনা বাড়ছে, তখন প্রশ্ন উঠেছে অভিষেকের সেই টুইটের শেষ বাক্য নিয়েও। সরকারের একাংশের কাজ ঘিরেই কি কটাক্ষ করলেন তিনি? শেষ লাইনে তিনি লিখেছেন, ‘আমি আশা করি, রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কাজ করবে এবং মানুষের সব সমস্যার সমাধান করবে। মানুষের ন্যায়বিচার নিশ্চিত করবে।’ এই অংশ নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

দলের একাংশের দাবি প্রশাসনের একাংশের কাজে খুশি নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটের এই অংশটি খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওই টুইটেই অভিষেক বলেছেন, কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে আবাস প্রকল্প বহু মানুষের কাছে পৌঁছচ্ছে না। দলের একাংশের দাবি, এই টুইটের কিছু গভীর অর্থ আছে। প্রশাসনের একাংশের কাজের গতি না থাকায় বহু কাজ থমকে। প্রশাসনের কাজ নিয়ে কি ক্ষোভ রয়েছে অভিষেকের?

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “উনি দলের সম্পদ। উনি যা লিখতে চেয়েছেন, তা তাঁর লেখার মধ্যে দিয়েই স্পষ্ট। উনি সরকারের ভাল চান। উনি সরকারের শুভানুধ্যায়ী, তাই সরকারের ভাল চেয়ে কোনও কথা উনি বলতেই পারেন।”

বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেন। সেখানে তিনি ‘নবজোয়ার’ যাত্রার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও উল্লেখ করা হয়েছে টুইটে। সব শেষে বিরতি নেওয়ার কথা জানিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি।’

এই টুইট প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধীকে অনুসরণ করেই কি বিরতি নিতে চাইছেন অভিষেক? তিনি বলেন, “বয়স কম, উচ্চাশা আছে। এরকম একজন নেতা কেন বিরতি নিতে চাইবেন?”

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!