AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Bhawan: কোনও অসুবিধা হলেই ফোন করা যেতে পারে, হেল্পলাইন চালু লোকভবনের

এর আগের রাজ‍্যপাল সিভি আনন্দ বোসও লোকসভা নির্বাচনের আগে কন্ট্রোল রুম চালু করেছিলেন। সেই ধারা অব্যাহত রেখে সাধারণ মানুষকে সহায়তার উদ্দেশ্যে লোক ভবন, পশ্চিমবঙ্গ এ বারও ২৪X৭ নাগরিক হেল্পলাইন চালু করেছে। পাশাপাশি ই-মেল আইডি ও দেওয়া হয়েছে।

Lok Bhawan: কোনও অসুবিধা হলেই ফোন করা যেতে পারে, হেল্পলাইন চালু লোকভবনের
রাজ্যপাল আরএন রবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 22, 2026 | 7:27 PM
Share

কলকাতা: রাত পোহালেই বাংলার ভোট। প্রথম দফার ভোট হবে। নির্বাচন কমিশন নিজের-নিজের মতো করে অবাধ-সুষ্ঠ ও ভয়মুক্ত বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে লোকভবনের তরফ থেকে ২৪ ঘণ্টার জন‍্য কন্ট্রোল রুম খোলা হল। মঙ্গলবার থেকেই এই কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে লোকভবন সূত্রের খবর।

এর আগের রাজ‍্যপাল সিভি আনন্দ বোসও লোকসভা নির্বাচনের আগে কন্ট্রোল রুম চালু করেছিলেন। সেই ধারা অব্যাহত রেখে সাধারণ মানুষকে সহায়তার উদ্দেশ্যে লোক ভবন, পশ্চিমবঙ্গ এ বারও ২৪X৭ নাগরিক হেল্পলাইন চালু করেছে। পাশাপাশি ই-মেল আইডি ও দেওয়া হয়েছে।

মূলত যে ধরনের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে, তাতে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা মাথায় রেখে এই পদক্ষেপ। কোখাও কেউ হিংসার কবলে পড়লে এই কন্ট্রোল রুমে ফোন করলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের নম্বরগুলি হল———

হেল্পলাইন: ০৩৩-২২০০-১০২২, ০৩৩-২২০০-১০২৩, ০৩৩-২২০০-১০২৫, ০৩৩-২২০০-১০২৬, ০৩৩-২২০০-১০২৭, ০৩৩-২২০০-১০২৮, ০৩৩-২২০০-১০২৯, ০৩৩-২২০০-১০৩২ এবং ০৩৩-২২০০-১০৩৬

ইমেল আইডি lokbhavanbengalhelpline@gmail.com

Follow Us