AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Bangladesh Train: বেশ কিছুদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা, চলবে না বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস

India Bangladesh Rail: রেলের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে ঈদ-উল-আজ়া উদযাপনের জন্য ট্রেনগুলি আপাতত বাতিল রাখা হচ্ছে। আপাতত ২৩ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

India-Bangladesh Train: বেশ কিছুদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা, চলবে না বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস
মৈত্রী এক্সপ্রেস
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 8:24 PM
Share

কলকাতা: আপাতত বন্ধ রাখা হচ্ছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেন পরিষেবা (India Bangladesh Train Service)। বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস উভয় ট্রেনই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে ঈদ-উল-আজ়া উদযাপনের জন্য ট্রেনগুলি আপাতত বাতিল রাখা হচ্ছে। আপাতত ২৩ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

একনজরে দেখে নেওয়া যাক কোন দিন কোন ট্রেন বাতিল থাকছে –

  • ১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৩ জুন, ২৫ জুন, ২৭ জুন, ৩০ জুন ও ২ জুলাই বাতিল থাকবে।
  • ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ২৪ জুন, ২৬ জুন, ২৮ জুন, ১ জুলাই ও ৩ জুলাই বাতিল থাকবে।
  • ১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ২৩ জুন, ২৭ জুন ও ৩০ জুন বাতিল থাকবে।
  • ১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৪ জুন, ২৮ জুন ও ১ জুলাই বাতিল থাকবে।
  • ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস ২৯ জুন বাতিল থাকবে।
  • ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ২৯ জুন বাতিল থাকবে।

এরপর থেকে অবশ্য আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে এই আন্তর্জাতিক দুই ট্রেনের। উল্লেখ্য, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দুটি ট্রেন ভীষণ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলিতে করে বাংলাদেশ থেকে এদেশে আসেন। আবার এপার বাংলা থেকেও অনেকে ওপার বাংলায় যান। বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস ভারত-বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করেছে। কিন্তু মাঝে ঈদ-উল-আজ়ার জন্য ট্রেন পরিষেবা সাময়িকভাবে বাতিল থাকার কারণে অনেক যাত্রীকেই সমস্যায় পড়তে হতে পারে। যদিও এই ক’টা দিন কেটে গেলে, তারপর আবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা