International Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের উপস্থিতি নিয়ে আদালতে বড় বার্তা রাজ্যের
International Yoga Day Attendance Not Mandatory: রবিবার (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসে পালন নিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয় মুখ্যসচিবের তরফে। হাইকোর্টে তা নিয়ে মামলা হয়। মামলাকারীদের দাবি, যোগ দিবস পালনে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে গতকাল হাইকোর্ট মুখ্যসচিবের নির্দেশ সম্পর্কে জানতে চায়।

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে রাজ্যে সাজো সাজো রব। এবছর যোগ দিবসে বাংলায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে যোগ দিবস ঘিরে একটি মামলা হয়। যেখানে দাবি করা হয়, যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। আর এই মামলাতেই শুক্রবার রাজ্য সরকার স্পষ্ট করে দিল, যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। তাঁদের শুধু অনুরোধ করা হয়েছে। রাজ্যের বক্তব্য শুনেই মামলাটির নিষ্পত্তি করে দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
রবিবার (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসে পালন নিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয় মুখ্যসচিবের তরফে। হাইকোর্টে তা নিয়ে মামলা হয়। মামলাকারীদের দাবি, যোগ দিবস পালনে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে গতকাল হাইকোর্ট মুখ্যসচিবের নির্দেশ সম্পর্কে জানতে চায়।
এদিন ওই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী স্পষ্ট করে দেন, ওই দাবি একদম ভুল। তিনি স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কর্মচারীদের শুধু সাধারণ আবেদন করা হয়েছে, তাঁরা উপস্থিত থাকতে পারেন। এক্ষেত্রে কেউ উপস্থিত না হলে, তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে বলে হাইকোর্টে জানালেন সরকারি আইনজীবী। এরপর ওই নির্দেশিকা উল্লেখ করে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, এই অনুষ্ঠানে আসা বাধ্যতামূলক নয়। সরকারি আইনজীবী জানান, নোটিসে কোথাও বাধ্যতামূলক বলা হয়নি।
রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল শোনার পর বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, এই মামলার কোনও প্রয়োজন ছিল না। মামলার নিষ্পত্তি করে দেন তিনি।
