AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata Banerjee July 21 Rally: কোথায় একুশে জুলাই করছেন, স্থান বলে দিলেন ঋতব্রত, ঘোষণার করলেন নতুন রাজ্য সভাপতির নাম

Ritabrata Banerjee: এবার তৃণমূলের নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্রকে। একই সঙ্গে দলের নতুন কার্যকরী সভাপতি পদে মনোনীত হয়েছেন জাভেদ খান।  নতুন এই সাংগঠনিক রদবদলে জাতীয় ও রাজ্য স্তরের একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ নিয়ে আসা হয়েছে।

Ritabrata Banerjee July 21 Rally: কোথায় একুশে জুলাই করছেন, স্থান বলে দিলেন ঋতব্রত, ঘোষণার করলেন নতুন রাজ্য সভাপতির নাম
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 10, 2026 | 9:26 PM
Share

কলকাতা: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসকে ঘিরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘নব তৃণমূল’ বা বিরোধী শিবিরের মধ্যে তীব্র দড়ি টানাটানি ও রাজনৈতিক দ্বন্দ্ব। ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে দুই শিবিরকেই সভার অনুমতি দেওয়া হয়নি কলকাতা পুলিশ। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিল, তাদের শিবির একুশে জুলাই করবে গান্ধী মূর্তিতে।

এবার তৃণমূলের নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্রকে। একই সঙ্গে দলের নতুন কার্যকরী সভাপতি পদে মনোনীত হয়েছেন জাভেদ খান।  নতুন এই সাংগঠনিক রদবদলে জাতীয় ও রাজ্য স্তরের একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ নিয়ে আসা হয়েছে,

  • জাতীয় স্তরে: চন্দ্রিমা ভট্টাচার্য জাতীয় কর্মসমিতির সদস্য পদ পেয়েছেন। জাতীয় কর্মসমিতির রাজ্য সভাপতি হয়েছেন বিপ্লব মিত্র।

  • সাধারণ সম্পাদক: দলের অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।

  • যুব ও মহিলা সংগঠন: যুব সভাপতি করা হয়েছে আনিসুর রহমান বিদেশকে এবং যুব কার্যকরী সভাপতি হয়েছেন সৌরভ বসু। অন্যদিকে, মহিলা সভাপতি পদে সাবিনা ইয়াসমিন এবং কার্যকরী সভাপতি পদে শিউলি সাহা দায়িত্ব পেয়েছেন।

  • ছাত্র ও অন্যান্য সেল: ছাত্র পরিষদের চেয়ারপারসন হয়েছেন কোহিনুর এবং সভাপতি সুদীপ। মাইনরিটি সেলের সভাপতি বাহারুল ইসলাম, কিসান ক্ষেত মজুর সংগঠনের দায়িত্বে নিশীথ মালিক এবং এসসি-এসটি সেলের সভাপতি হয়েছেন আশীষ মার্জিত।

একুশে জুলাইয়ের আবহে দলের এই নতুন রূপরেখা তৃণমূলের আগামী দিনের রাজনৈতিক লড়াইকে আরও গতিশীল করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Follow Us
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ