AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: ‘বক্তা তালিকায় নাম নেই’, আক্ষেপের সুরে কল্যাণ বললেন, ‘কালীঘাট সূত্রই দলকে ধ্বংস করবে’

21st July: এ দিন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন একুশে জুলাইয়ের সভা থেকে। সেখান থেকে তীব্র আক্রমণ শানান ঋত শিবিরকে। বাদ দেননি বিজেপিকেও। এবার তবে একুশে জুলাইয়েরই রাতে কল্যাণ হঠাৎ একটি পোস্ট করেন। সেখানে লেখেন, 'সাংসদদের মধ্যে সৌগত রায় ছাড়া আর কারও নাম নেই।"

Kalyan Banerjee: 'বক্তা তালিকায় নাম নেই', আক্ষেপের সুরে কল্যাণ বললেন, 'কালীঘাট সূত্রই দলকে ধ্বংস করবে'
মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 11:42 PM
Share

দল হারতেই কুড়ি জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। যোগ দিয়েছেন NCPI-তে। তবে যে গুটি কয়েক মানুষ এখনও সুপ্রিমো মমতার সঙ্গ ছাড়েননি তাঁর মধ্যে অন্যতম হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই থেকে ফিরে আসার পর তাঁর গলায় ঝরে পড়ল আক্ষেপের সুর। সোশ্যাল মিডিয়ায় বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কল্যাণ। বক্তা তালিকায় নাম না থাকায় একপ্রকার ক্ষোভ উগরে বলেন, কালীঘাট সূত্রই দলকে শেষ করবে।

এ দিন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন একুশে জুলাইয়ের সভা থেকে। সেখান থেকে তীব্র আক্রমণ শানান ঋত শিবিরকে। বাদ দেননি বিজেপিকেও। এবার তবে একুশে জুলাইয়েরই রাতে কল্যাণ হঠাৎ একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘সাংসদদের মধ্যে সৌগত রায় ছাড়া আর কারও নাম নেই।” এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ে তিনি যে জেলায়-জেলায় ঘুরছেন, কর্মীদের সংঘবদ্ধ করছেন সেই কথাও লেখেন তিনি। বলেন, “শেষ দু’মাস ধরে কর্মীদের উজ্জীবিত করতে আমি জেলায়-জেলায় ঘুরেছি। বাকিরা গ্রেফতারির ভয়ে কেউ বের হয়নি। তবে কালীঘাট সূত্রই শেষ করবে।”

কল্যাণ এ দিন লিখেছেন, বক্তা তালিকায় সৌগত ছাড়া নাম ছিল উপাসনা ও প্রিয়াঙ্কার। তবে তাঁরা অনুপস্থিত থাকায় তিনি বলা শুরু করেন। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে চলে আসায় তিনি চুপ থাকেন। এরপর মমতার অনুমতি নিয়ে ফের বলা শুরু করেন।

এখানে উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ থাকলেও তিনি কিন্তু একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। এর আগে তাঁর কাছ থেকে মামলা অন্য আইনজীবীকে দেওয়ায় বেজায় চোটপাট করেছিলেন তিনি। অভিষেককে সোজা-সাপ্টা আক্রমণ করেছিলেন। পরে যদিও সবটা মিটে যায়। তবে এ দিন ফের একবার দলের অন্দর নিয়ে পোস্ট করলেন তিনি।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন