AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তা কি মেয়াদ উত্তীর্ণ? কসবার আগেও সিটি কলেজে ক্যাম্প করেছিলেন দেবাঞ্জন

প্রথমে ভুয়ো আইএএস দাবি করেছিলেন, বাগড়ি মার্কেট থেকে তিনি ভ্যাকসিন কিনেছিলেন। সেই বয়ান থেকে পরে সরে আসেন দেবাঞ্জন। কসবার ওই ক্যাম্প থেকে বিপুল পরিমাণ ভ্যাকসিন উদ্ধার হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তা কি মেয়াদ উত্তীর্ণ? কসবার আগেও সিটি কলেজে ক্যাম্প করেছিলেন দেবাঞ্জন
কসবার সেই ভুয়ো ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছিলেন মিমি চক্রবর্তী।
| Updated on: Jun 24, 2021 | 9:44 AM
Share

কলকাতা: দেবাঞ্জন দেব- কসবা জালিয়াতি চক্রের মূল পাণ্ডা, তাঁর কথাতে মিলছে বিস্তর অসঙ্গতি (Kasba False Vaccination Camp)। পুলিশি সূত্রে খবর, মাঝেমধ্যেই নিজের বয়ান বদলাচ্ছে দেবাঞ্জন (Debanjan Deb)। মানুষের সেবা করতেই নাকি ভ্যাকসিন দিতেন, পুলিশি জেরাতে এমনটাই দাবি করেছেন দেবাঞ্জন। ভুয়ো আইএএসের কসবার অফিসের কর্মীদের ইতিমধ্যেই সন্ধান শুরু করেছে পুলিশ।

হঠাৎ কেন নিজের উদ্যোগে ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন দেবাঞ্জন, সেটাই ভাবাচ্ছে পুলিশকে। তবে এরই কোনও সঠিক উত্তর দিচ্ছেন না দেবাঞ্জন। বুধবার রাতভর দফায় দফায় দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু পুলিশ জানাচ্ছে, মাঝেই মাঝেই বয়ান বদল করছে দেবাঞ্জন।

প্রথমে ভুয়ো আইএএস দাবি করেছিলেন, বাগড়ি মার্কেট থেকে তিনি ভ্যাকসিন কিনেছিলেন। সেই বয়ান থেকে পরে সরে আসেন দেবাঞ্জন। কসবার ওই ক্যাম্প থেকে বিপুল পরিমাণ ভ্যাকসিন উদ্ধার হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে উল্লেখ্য, ওই ক্যাম্প থেকে এমন কোনও কনটেনার পাওয়া যায়নি, যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে।

শুধু কসবাতেই নয়, উত্তর কলকাতার সিটি কলেজেও ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন দেবাঞ্জন। কসবার ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তর কলকাতার কলেজের ওই শিবিরের তথ্য প্রকাশ্যে আসে। কসবার অফিসের কর্মীদের তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রয়োজনে দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে কসবার অফিসে যেতে পারেন তাঁরা।

আরও পড়ুন: জেনেটিক্সে এমএসসি, বাবা আবগারি দফতরের প্রাক্তন কর্তা! কে দেবাঞ্জন? ‘ফ্যামিলি হিস্ট্রি’তে তাজ্জব পুলিশ কর্তা

ইতিমধ্যেই দেবাঞ্জনকে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রশাসনিক কর্তাদের যোগ থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “এত দিন ধরে ভুয়ো একটা লোক এত কাজ করে আসল অথচ প্রশাসনের কেউ জানতেই পারল না? এটা হতে পারে না! নিশ্চয় প্রশাসনেরও কেউ জড়িত রয়েছে এর সঙ্গে।”

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত