AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Accident: রাতের শহর দেখা, ড্রাইভিংয়ের সময়েই ভিডিয়ো কলে কথা তিন বন্ধুর! মা ফ্লাইওভারে যা হওয়ার ছিল তাই হল…

Kolkata Accident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ পার্কসার্কসের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। উড়ালপুলের ওপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক গাড়ির চালক।

Kolkata Accident: রাতের শহর দেখা, ড্রাইভিংয়ের সময়েই ভিডিয়ো কলে কথা তিন বন্ধুর! মা ফ্লাইওভারে যা হওয়ার ছিল তাই হল...
মা উড়ালপুলে দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 9:23 AM
Share

কলকাতা: রাতে শহর ঘুরতে বেরিয়েছিলেন তিন বন্ধু। উড়ালপুলের ওপর দিয়েও গাড়ি চলছিল ঝড়ের গতিতে। সঙ্গে আবার হচ্ছিল ভিডিয়ো কলে কথাও! আচমকাই ব্রেক, কিন্তু সেটা ধরেনি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়ি ধাক্কা মারল ট্যাক্সিতে। আর ট্যাক্সি ধাক্কা মারে সামনের আরেকটি গাড়িতে। মা উড়ালপুলে আবারও দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা। ঘটনায় আহত হয়েছেন ২। গাড়িগুলিকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ পার্কসার্কসের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। উড়ালপুলের ওপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক গাড়ির চালক। গাড়িটি গিয়ে ধাক্কা মারে সামনের ট্যাক্সিতে। আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্যাক্সি চালক ধাক্কা মারেন সামনের গাড়িতে। পরপর তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। প্রথম গাড়ি ও ট্যাক্সির চালক আহত হয়েছেন।

দুজনেরই মাথায় আঘাত লেগেছে। তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের আঘাত গুরুতর নয়। তাঁরা স্থিতিশীল। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ট্রাফিক পুলিশ। আসে প্রগতি ময়দান থানার পুলিশও। গাড়ি গুলিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পিছনে থাকা গাড়ির আরোহীর দাবি, যে গাড়িটি প্রথমে ধাক্কা মারে, তাতে তিন জন যুবক ছিলেন। ভিডিয়ো কলে কথা বলছিলেন তাঁরা। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তাঁদের সামনে একটি ট্যাক্সিতে আগে  ধাক্কা মারে। ট্যাক্সি ধাক্কা মারে আগের গাড়িতে। ট্যাক্সিতে থাকা দুজন আহত হয়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা কোনওভাবেই বুঝতে পারিনি এমনটা হবে। গাড়িটা ঠিকই চলছিল। আচমকাই হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সামনের ট্যাক্সিটায় ধাক্কা মারলে, ট্য়াক্সিটাও সামনের গাড়ির পিছনে ধাক্কা দেয়। স্টিয়ারিংয়ে মাথা ঠুকে যায় চালকের। সমস্যা হচ্ছে, এই ফ্লাইওভারটা ভীষণভাবে দুর্ঘটনাপ্রবণ। কোনও না কোনও দুর্ঘটনা হামেশাই হয়। চালকদের আরও সচেতন হতে হবে।”

আরও পড়ুন: TMC Leader Shot Dead: লুকিয়ে ছিল হোগলা বনে, জঙ্গলে আগুন লাগিয়ে হাতেনাতে ধরা হল তৃণমূল কাউন্সিলরের ‘খুনি’কে

আরও পড়ুন: TMC Leader Shot Dead: মাথার পিছনে বন্দুক ঠেকিয়েই ট্রিগারে চাপ, তৃণমূল কাউন্সিলর ‘খুনে’ ধৃত মূল অভিযুক্ত

Follow Us
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!