AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাগলপুর থেকে কলকাতা হয়ে অস্ত্র যাচ্ছিল বারুইপুরে, ভোটের আগে কোন নয়া ছক?

সাত সকালে ইডেন গার্ডেন রেল স্টেশন থেকে এক মহিলা-সহ দু'জনকে গ্রেফতার করেছেন লালবাজারের গোয়েন্দারা।

ভাগলপুর থেকে কলকাতা হয়ে অস্ত্র যাচ্ছিল বারুইপুরে, ভোটের আগে কোন নয়া ছক?
ধৃত তরুণ ও যুবতী
| Updated on: Jan 30, 2021 | 1:32 PM
Share

কলকাতা: ইডেন গার্ডেন রেল স্টেশনে তখন সকালের ব্যস্ততা। আচমকা গোয়ান্দাদের আনাগোনা। তখনও বিষয়টি আঁচ করতে পারেননি কেউ। টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়েছিলেন তাঁরা। তাঁদের কাছে গিয়ে প্রথমে কথা বলেন গোয়েন্দারা, সঙ্গে ছিলেন উর্দিধারীরা। তারপরই গ্রেফতার। সাত সকালে ইডেন গার্ডেন রেল স্টেশন থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের নাম শাহরুখ মিস্ত্রি ও ইয়াসমিন বেগম। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ টি ৯ এমএম পিস্তল, ১১টি ম্যাগাজিন (Arms Smuggling)।

উদ্ধার আগ্নেয়াস্ত্র

শাহরুখ মিস্ত্রি বসিরহাটের বাসিন্দ, ইয়াসমিনের বাড়ি বারইপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা জানতে পেরেছেন, শনিবার ভোরেই ভাগলপুর থেকে বাসে নিয়ে আসা হয় এই আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রগুলি মূলত বারুইপুরের বাসিন্দা আব্দুল সেলিম গাজি ওরফে বাবলু নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা ফের অভিযান চালান বারুইপুর এলাকায়।

আব্দুল গাজি

বাড়ি থেকে গ্রেফতার করা হয় আব্দুল সেলিম গাজিকেও। এই আগ্নেয়াস্ত্র কী কারণে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধার রীতিমতো উদ্বেগজনক বলেই মনে করছেন গোয়েন্দারা।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের