AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: রবিবার সকাল ৭টা থেকে মিলবে মেট্রো, বিশেষ পরিষেবা মেট্রো রেলের

Kolkata Metro Special service: মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিশেষ পরিষেবা চালু থাকবে। প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে ব্লু লাইন ও গ্রিন লাইনে। এরপর সকাল ৯টা থেকে উভয় লাইনে রবিবারের সময়সূচি অনুযায়ী পরিষেবা চালু থাকবে। গ্রিন লাইনে প্রথম মেট্রো সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত 

Kolkata Metro: রবিবার সকাল ৭টা থেকে মিলবে মেট্রো, বিশেষ পরিষেবা মেট্রো রেলের
ফাইল ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Aug 01, 2026 | 4:52 PM
Share

কলকাতা: রবিবার সকাল ৭টা থেকেই চালু হচ্ছে মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। তবে, শুধুমাত্র একটা দিনের জন্য এই বিশেষ পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল (Metro Railway) সূত্রে খবর,  কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (CMS) পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামিকাল অর্থাৎ ২ অগস্ট ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিশেষ পরিষেবা চালু থাকবে। প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে ব্লু লাইন ও গ্রিন লাইনে। এরপর সকাল ৯টা থেকে উভয় লাইনে রবিবারের সময়সূচি অনুযায়ী পরিষেবা চালু থাকবে।

ব্লু লাইনে সকাল সাতটায় যে মেট্রোগুলি ছাড়বে, সেগুলি হল

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর।

এদিকে, সকাল ৭টা ৫ মিনিটে দমদম থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম ট্রেন চলবে। সাধারণত এই পরিষেবা সকাল ৯টার পর শুরু হয়।

গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

গ্রিন লাইনে প্রথম মেট্রো সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত।

সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করবে।

মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ব্লু লাইন ও গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে, ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ১০টা ৩৬ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ৪২ মিনিটে চলবে। এদিকে, রবিবার হওয়ায় অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো।

Follow Us