AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Restaurant Raid: ফ্রিজ খুলতেই মিলল কেজি কেজি পচা মাংস, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তরাঁতে অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Samudra Basu Restaurant Raid: লেকটাউনে সুজিত বসুর (Sujit Basu) ছেলে সমুদ্র বসুর (Samadru Basu) দু'টি রেস্তরাঁ রয়েছে। এদিন ওই দুই রেস্তরাঁতেই যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর, ক্রেতা সুরক্ষা দফতর ও লেকটাউন থানার পুলিশ। তল্লাশি অভিযান চালানো হয়। তাতেই বেশ কিছু অনিয়ম ও বেনিয়মের ছবি ধরা পড়েছে বলে খবর। খাদ্য সুরক্ষা দফতর সূত্রে খবর, খাদ্যে সুরক্ষা বিধি মানা হয়নি।

Kolkata Restaurant Raid: ফ্রিজ খুলতেই মিলল কেজি কেজি পচা মাংস, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তরাঁতে অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের
সুজিত বসুর ছেলের রেস্তরাঁতে হানা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 11, 2026 | 8:14 PM
Share

কলকাতা: কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে বিভিন্ন হোটেল-রেস্তরাঁ-দোকানে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। ইতিমধ্যেই কলকাতার ৫০টি বেশি রেস্তরাঁর লাইসেন্স (Restaurant License Suspend) সাসপেন্ড করা হয়েছে। এবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তরাঁতে হানা দিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেখানে তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ আধিকারিকদের। সূত্রের খবর, ফ্রিজ খুলতেই মিলেছে কেজি কেজি পচা মাংস।

বাজেয়াপ্ত ৬০ কেজি পচা মাংস

লেকটাউনে সুজিত বসুর (Sujit Basu) ছেলে সমুদ্র বসুর (Samadru Basu) দু’টি রেস্তরাঁ রয়েছে। এদিন ওই দুই রেস্তরাঁতেই যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর, ক্রেতা সুরক্ষা দফতর ও লেকটাউন থানার পুলিশ। তল্লাশি অভিযান চালানো হয়। তাতেই বেশ কিছু অনিয়ম ও বেনিয়মের ছবি ধরা পড়েছে বলে খবর। খাদ্য সুরক্ষা দফতর সূত্রে খবর, খাদ্যে সুরক্ষা বিধি মানা হয়নি। মাছি-মশা ভনভন করছে খাবারের উপর। শুধু তাই নয়, ফ্রিজ থেকে ৬০ কেজি পচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া খাবার জল নিয়েও সুরক্ষা বিধি মানা হয়নি বলে অভিযোগ।

রেস্তরাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ?

খাদ্য সুরক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই রেস্তরাঁকে নোটিস দেওয়া হয়েছে। লেকটাউনের একটি রেস্তরাঁকে দুইদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, অপর একটি রেস্তরাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, শুক্রবার সকালে লেকটাউনের আরও একটি বিরিয়ানির দোকানে যৌথভাবে অভিযান চালান খাদ্য সুরক্ষা দফতর, ক্রেতা সুরক্ষা দফতর ও লেকটাউন থানার আধিকারিকরা। জানা গিয়েছে, তল্লাশির পর দেখা গিয়েছে, জলের বোতল লোকাল ভেন্ডারের থেকে কেনা হচ্ছে। ফুড সেফটির ট্রেনিং নিয়েছিলেন যে বাপ্পা মণ্ডল, তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ফ্রোজ়েন জাতীয় জিনিস যেমন পনির, কাসুন্দির নমুনা সংগ্রহ করা হয়েছে। তা ল্যাবে পাঠানো হয়েছে। তবে, পেস্ট কন্ট্রোল ঠিকভাবে হচ্ছে না বলে দাবি করেছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।

Follow Us