AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Christmas in Kolkata: বড়দিনেই যেন দুর্গাপুজোর মেজাজ! আলোয় ভাসছে পার্ক স্ট্রিট থেকে বো-ব্যারাক, প্রার্থনায় মমতা

Christmas in Kolkata: একই ছবি পার্ক স্ট্রিটেও। প্রতি বছরের মতো এবারও সেখানে নেমেছে মানুষের ঢল। চলছে ঘোরাঘুরি, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া। রাত যত বাড়ছে পার্ক স্ট্রিটে ভিড়ের ছবিটা যেন ততই বেড়ে চলেছে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সান্টার লাল-সাদা টুপির ছড়াছড়ি।

Christmas in Kolkata: বড়দিনেই যেন দুর্গাপুজোর মেজাজ! আলোয় ভাসছে পার্ক স্ট্রিট থেকে বো-ব্যারাক, প্রার্থনায় মমতা
উৎসবে মজেছে কলকাতা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 25, 2024 | 12:25 AM
Share

কলকাতা: বড়দিনের উন্মদনায় মজেছে শহর কলকাতা। উৎসবমুখর মহানগরী। আলোয় ঝলমল করছে পার্ক স্ট্রিট থেকে বো-ব্যারাক। রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে। রাতেই পর্তুগিজ চার্জে গিয়ে প্রার্থনা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শহরের সমস্ত গির্জাতেই চলছে প্রার্থনা। ভিড় বাড়ছে সেন্ট পলস ক্যাথিড্রালের সামনেও। শহর তো বটেই, শহরতলি থেকেও বড়দিনের উন্মাদনায় সামিল হতে এসেছেন বহু মানুষ। একেবারে যেন দুর্গাপুজোর ভিড়। 

একজন তো বললেন, সারারাত পার্কস্ট্রিট ঘুরব। তারপর বাড়ি। কালও সকাল সকাল চলে আসব। পাশেই দাঁড়িয়ে ছিলেন সোদপুর থেকে আসা এক মহিলা। তাঁরও প্ল্যান গোটা রাতের। বললেন, “ঘুরব, খাব। বাড়ি ফেরার কোনও প্ল্যান নেই। কালও পরিবার নিয়ে আসার ইচ্ছা আছে। দেখা যাক! সারা বছর তো কাজ করি। এই ক’টা দিন যদি একটু আনন্দ না করি তাহলে আর কী করলাম।”

একই ছবি পার্ক স্ট্রিটেও। প্রতি বছরের মতো এবারও সেখানে নেমেছে মানুষের ঢল। চলছে ঘোরাঘুরি, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া। রাত যত বাড়ছে পার্ক স্ট্রিটে ভিড়ের ছবিটা যেন ততই বেড়ে চলেছে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সান্টার লাল-সাদা টুপির ছড়াছড়ি। বেহালা থেকে এসেছেন এক তরুণী। বড়দিনের রাতে বরাবরই তাঁর প্রথম পছন্দ এই পার্ক স্ট্রিটই। হাসতে হাসতেই বললেন, “পার্ক স্ট্রিটেই এই ঐতিহ্য খুব ভাল লাগে। এখানকার গরিমা খুব টানে। তাই বারবার ছুটে ছুটে চলে আসি।”   

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা