AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata-West Bengal News LIVE: তারাতলা বিপর্যয়ে এবার ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের, এখনও চলছে প্রাণের খোঁজ

| Updated on: Jun 27, 2026 | 9:43 AM
Share

West Bengal NEWS LIVE Updates: তারাতলায় প্রাণের খোঁজ করতে স্নিফার ডগ যেমন নামানো হয়েছে, তেমনই ইনফ্রারেড ভিকটিম লোকেটার ক্যামেরা-ও আনা হয়েছে। অন্যদিকে, মেট্রোর কাজের জন্য বন্ধ রয়েছে চিংড়িহাটা ফ্লাইওভার। তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী গ্রেফতার হয়েছেন তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে।

Kolkata-West Bengal News LIVE: তারাতলা বিপর্যয়ে এবার ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের, এখনও চলছে প্রাণের খোঁজ
তারাতলায় জারি উদ্ধারকাজ।Image Credit: TV9 বাংলা

LIVE NEWS & UPDATES

  • 27 Jun 2026 09:45 AM (IST)

    সল্টলেকের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা কর্মী

    • সল্টলেক সেক্টর ২ এর একটি বহুতল থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা মহিলা কর্মীর।
    • সল্টলেক সেক্টর ২ হলদিয়া পেট্রোকেমিক্যাল বিল্ডিং-এর বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মহিলা কর্মী।  কর্মীর নাম ইমন রায় (৩৮)।  যাদবপুরের রিজেন্ট পার্ক বাসিন্দা তিনি।
    • সন্ধ্যা নাগাদ আচমকা বিল্ডিং এর বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। গোটা ঘটনা তদন্ত নেমেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।
  • 27 Jun 2026 09:42 AM (IST)

    তারাতলায় আরও প্রাণের খোঁজ মিলবে?

    • তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন শ্রমিক। তিনদিন পরও এখনও প্রাণের খোঁজ চলছে।
    • পুরো এলাকাকে ছয়টি ভাগে ভেঙে আলাদা আলাদা করে খোঁজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে কেউ এখনও আটকে আছেন কি না, তা জানতে ব্যবহার করা হচ্ছে ইনফ্রারেড ভিকটিম লোকেটার ক্যামেরা।
    • এনডিআরএফ জানিয়েছে, বেশ কয়েক জায়গায় লোহার বিম, কলাম ও ব্ল্যাক হোল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
  • 27 Jun 2026 09:38 AM (IST)

    গ্রেফতার TMC কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী

    • ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী গ্রেফতার।
    • তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা , জোর করে আটকে রক্ষা, মারধরের অভিযোগ রয়েছে।
    • এই নিয়ে মোট ১০ জন তৃণমূলের কাউন্সিলর গ্রেফতার হলেন বিভিন্ন অভিযোগে।
  • 27 Jun 2026 09:35 AM (IST)

    লভ জিহাদ-ল্যান্ড’ জিহাদ রুখতেও কঠোর আইন

    • অভিন্ন দেওয়ানি বিধি লাঘু হবে এ রাজ্যে। সোমবারই বিধানসভায় এই বিল আনা হবে।
    • সেই সঙ্গে এবার ‘লভ জিহাদ’, ‘ল্যান্ড’ জিহাদ এবং ধর্মান্তকরণ রুখতেও কঠোর আইন আনতে চলেছে সরকার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • 27 Jun 2026 09:33 AM (IST)

    হুমায়ুনের হুমকি

    • রেজিনগরের জনসভা থেকে রাজ্যের বিজেপি সরকারকে হুমকি AUJP বিধায়ক হুমায়ুন কবীরের।
    • “মাথা গরম হয়ে গেলে মুখ্যমন্ত্রী, এসপি- কিছুই বুঝব না। লাখ লাখ লোককে রাস্তায় নামাব আর স্যাটাভাঙা মার দেব”- এই ভাষাতেই আক্রমণ হুমায়ুনের।
    • বিজেপির পতাকা ধরার লোক থাকবে না বলেও হুমকি দেন তিনি।
  • 27 Jun 2026 09:30 AM (IST)

    ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের

    • তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ।
    • অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল।

তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে প্রাণ গেল ১৬ শ্রমিকের। আহত আরও অনেকে। তিন দিন পার করে, এখনও উদ্ধারকাজ চলছে। সেনাবাহিনী, এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে রেল-ও। লোহার বিম কাটতে আনা হচ্ছে অত্যাধুনিক প্লাজমা কাটিং অক্সি কাটিং মেশিন। প্রাণের খোঁজ করতে স্নিফার ডগ যেমন নামানো হয়েছে, তেমনই ইনফ্রারেড ভিকটিম লোকেটার ক্যামেরা-ও আনা হয়েছে। অন্যদিকে, মেট্রোর কাজের জন্য বন্ধ রয়েছে চিংড়িহাটা ফ্লাইওভার। তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী গ্রেফতার হয়েছেন তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে। কোন দিকে এগোয় উদ্ধারকাজ, রাজ্যের কোথায় কী ঘটছে, জেনে নিন সমস্ত আপডেট-

Published On - Jun 27,2026 9:29 AM

Follow Us