AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘ওঁরাই বললেন…’, সটান ঋত শিবিরের অনুষ্ঠানে গিয়ে কী বলে এলেন কুণাল ঘোষ?

Kunal Ghosh at Ritabrata's Independence Day Programme: নিজেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন বেলেঘাটার বিধায়ক। তিনি টিভি৯ বাংলাকে জানান, তপসিয়ায় যে তৃণমূল ভবন রয়েছে, যা এখন নির্মীয়মাণ, সেখানে দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়দের সঙ্গে পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগদান করেন। তারপর তিনি নিজের বিধানসভা এলাকা বেলেঘাটার উপর দিয়ে যাচ্ছিলেন, তখন দেখেন যে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। তারপর কী বললেন কুণাল?

Kunal Ghosh: 'ওঁরাই বললেন...', সটান ঋত শিবিরের অনুষ্ঠানে গিয়ে কী বলে এলেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 1:58 PM
Share

কলকাতা: মেটোপলিটন ভবন। ঋতব্রত তৃণমূলের (Ritabrata TMC) অধিকৃত অফিসে তখন স্বাধীনতা দিবসের (Independence Day) উদযাপন চলছে। পতাকা উত্তোলন করছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), অরূপ রায় (Arup Roy), কোহিনূর মজুমদাররা (Kohinoor Mazumder)। ঠিক সেইসময় দেখা গেল এক অন্য ছবি। ঋত শিবিরের অনুষ্ঠানে হাজির কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh)! যে কুণাল বারবার ঋতব্রত শিবিরকে কড়া আক্রমণ করেছেন, সেই কুণালই চন্দ্রিমা, অরূপ রায়দের সঙ্গে দাঁড়িয়ে? তাহলে কি ঋতব্রত শিবিরের সঙ্গে দূরত্ব ঘুচছে কুণালের? বেলেঘাটা বিধায়কের আচমকা এই পদক্ষেপে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে কুণাল ঘোষ

মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলনের পর বীর শহিদদের শ্রদ্ধা জানান কুণাল ঘোষ। এরপর বক্তৃতাও দেন তিনি। স্বাধীনতা দিবসেক অনুষ্ঠান থেকে নেতাজিকে অপমানের বিরুদ্ধে গর্জে ওঠেন। অনন্ত মহারাজের গ্রেফতারি দাবি করেন তিনি। একইসঙ্গে সাংসদ পদ খারিজ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। কিন্তু, ঋত শিবিরের অনুষ্ঠানে তাঁর এই হঠাৎ পদার্পণ কেন?

কেন ঋত শিবিরের অনুষ্ঠানে কুণাল?

নিজেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন বেলেঘাটার বিধায়ক। তিনি টিভি৯ বাংলাকে জানান, তপসিয়ায় যে তৃণমূল ভবন রয়েছে, যা এখন নির্মীয়মাণ, সেখানে দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়দের সঙ্গে পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগদান করেন। তারপর তিনি নিজের বিধানসভা এলাকা বেলেঘাটার উপর দিয়ে যাচ্ছিলেন, তখন দেখেন যে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। কুণালের কথায়, তিনি নিজেই একজন স্থানীয় বিধায়ক হিসেবে সেই উদযাপনে অংশগ্রহণ করেন।

কুণালের ব্যাখ্যা

কুণাল বলেন, “আমি গাড়ি থেকে আচমকাই নেমে সেখানে যাই। কারণ আমি তো ওখানকার বিধায়ক। আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে। তাই আমি যাই। আমাকে দেখে তাঁরা বিস্মিত হন বটে। শ্রদ্ধা জানাই, শহিদবেদিতে ফুল দিই। আমি চলে যাচ্ছিলাম, তখন আমাকে বক্তৃতা দিতে বলেন ওঁরা। বক্তৃতায় আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে ও লড়বে। নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, তাঁকে গ্রেফতার করা উচিত।” এই ব্যাখ্যাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। তবে, ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে কুণাল ঘোষের উপস্থিতি ভবিষ্যতে কোনও আলাদা মাত্রা যোগ করে কি না, তা সময়ই বলবে।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে