AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Sri Lanka Score: ৬০০তম টেস্টের আগে বিশেষ মুহূর্ত, গলে জাতীয় পতাকা উত্তোলন করলেন গিল-গম্ভীর!

Indias 600th Test Match: টেস্টের ইতিহাসে ৬০০ টেস্ট ম্যাচ খেলা দল হিসেবে ভারত এখন তৃতীয়। প্রথম দুই স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর আগে খেলা ৫৯৯টি টেস্টের মধ্যে ভারত জয় পেয়েছে ১৮৬ ম্যাচে, হেরেছে ১৮৮ ম্যাচে ও ড্র হয়েছে ২২৪টি ম্যাচ।

India vs Sri Lanka Score: ৬০০তম টেস্টের আগে বিশেষ মুহূর্ত, গলে জাতীয় পতাকা উত্তোলন করলেন গিল-গম্ভীর!
ভারত বনাম শ্রীলঙ্কাImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 1:15 PM
Share

গল : আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দুই ম্যাচের এই সিরিজ সরাসরি যুক্ত ডব্লিউটিসি সাইকেলের সঙ্গে। তবে তার আগেই এক বিশেষ মুহূর্ত উদযাপন করল টিম ইন্ডিয়া। প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিলসহ গোটা ভারতীয় দল একসঙ্গে জাতীয় পতাকার উত্তোলন করলেন। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দিন ম্যাচ শুরু হওয়ার ফলে এই মুহূর্ত আরও বিশেষ মাহাত্ম্য পেল। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক গিল।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করছেন অধিনায়ক শুভমন ও গৌতম গম্ভীর। এই টেস্ট ম্যাচ আসলে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতীয় দলের ৬০০তম টেস্ট ম্যাচ। ৬০০তম টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শুভমান নিজেও গলে প্রথম টেস্ট খেলছেন। টেস্টের ইতিহাসে ৬০০ টেস্ট ম্যাচ খেলা দল হিসেবে ভারত এখন তৃতীয়। প্রথম দুই স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর আগে খেলা ৫৯৯টি টেস্টের মধ্যে ভারত জয় পেয়েছে ১৮৬ ম্যাচে, হেরেছে ১৮৮ ম্যাচে ও ড্র হয়েছে ২২৪টি ম্যাচ। ভারত তার ৩০০তম, ৪০০তম ও ৫০০তম টেস্ট ম্যাচে জিতেছিল ফলে আশা করা হচ্ছে, এই ম্যাচেও ভারত জিতে জয়ের নজির স্থাপন করবে। এই সিরিজটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে ও গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে চাইবে দুই দলই। বর্তমানে ক্রমতালিকায় ভারত ও শ্রীলঙ্কা – দুই দলই রয়েছে যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ স্থানে।

দলে সাই সুদর্শনের বদলে খেলছেন দেবদত্ত পাদিক্কাল। চোটের কারণে দলে নেই বুমরাও। তিন স্পিনার ও দুই স্পিনার নিয়ে নেমেছে ভারতীয় দল। জাদেজা-কুলদীপ-মানব সুথার, এই তিনজনের উপরেই ভরসা করেছে ভারতীয় দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ২৯ ওভারে ১০১/১। বৃষ্টির জন্য এখন খেলা বন্ধ। ৩৭ বলে ৩২ রান করে রান আউট হয়েছেন যশস্বী জয়সোয়াল। কে এল রাহুল অপরাজিত রয়েছেন ৩২ (৭৭) রানে ও দেবদত্ত অপরাজিত রয়েছেন ৩৫ (৪৯) রানে। প্রথম দিনের শেষে ভারতের স্কোর কত থাকবে, সেই দিকেই নজর রয়েছে ভারতীয় সমর্থকদের।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে