AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: আবছা অন্ধকারে অলৌকিক কিছু! কুণাল ঘোষের নতুন পোষ্ট ঘিরে তুমুল চর্চা

Kunal Ghosh Viral Post: কুণাল ঘোষের একটা পোস্ট রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে। কেন এমন পোস্ট করতে গিয়েছেন কুণাল? কেন এই অলৌকিক ছবি পোস্ট? রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। হঠাৎ সাতসকালে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

Kunal Ghosh: আবছা অন্ধকারে অলৌকিক কিছু! কুণাল ঘোষের নতুন পোষ্ট ঘিরে তুমুল চর্চা
কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়কImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 11:21 AM
Share

কলকাতা:  পরনে মেরুন জামা, একটা চেয়ারে বসে কুণাল ঘোষ।  বসে হাসছেন, হাততালি দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে প্রেতাত্মা-পেত্নীর নীলাভ ছবি। হঠাৎ সাতসকালে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

ফেসবুকে তিনি লেখেন, “বারাসাত থানায় আমার বিরুদ্ধে FIR হয়েছে। পুলিশ নোটিস পাঠিয়েছে। সাত দিনের মধ্যে হাজির হতে বলেছে। আমার আবার এসব ফেলে রাখতে বিরক্তিকর লাগে। তাই কিছু কাজ রদবদল করে আজই যাচ্ছি। ঠিক কী অভিযোগ, জানি না। শুনেছি দলবদলু বেইমান গদ্দার বিশ্বাসঘাতক শিবিরকে আক্রমণ করেছি বলে তাদের কেউ নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর কাছে আমার নামে নালিশ করেছে। তার জেরেই তলব। বিজেপির বি টিমের নাকিকান্নায় বিজেপি তাদের হয়ে লাঠিয়াল নামিয়ে আমাকে শাসাতে ডেকেছে। আসলে ঠিক কী, সেটা গিয়ে বুঝতে পারব। পুলিশ যা নির্দেশ পেয়েছে, তাদের কাজ করছে। আমি আমার কাজ করব। তবে, আমোদ পেলাম।”

Kunal Post

কাকলী ঘোষ দস্তিদার বুধবার তাঁর সংসদীয় কেন্দ্র বারাসতে কুণাল ঘোষের বিরুদ্ধে FIR করেছেন। NCPI সাংসদের দাবি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্টের মধ্য দিয়ে তাঁকে এবং তাঁর পরিবার অপমান করছেন কুণাল। এরপর বারাসত থানায় অভিযোগ দায়ের হতেই বেলেঘাটার বিধায়ককে সশরীরে হাজিরা দিতে বলে থানা। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য,  এই তলবের খোঁচা দিতেই কুণালের এই পোস্ট। থানায় অভিযোগ দায়ের করার পূর্বে কাকলী নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নালিশ করে এসেছিলেন কুণাল ঘোষের নামে। তারপরও তিনি থানায় FIR করেন।

Follow Us