AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Bhattacharya Poem: সিলেবাসে ফিরছে ‘আঠারো বছর বয়স’? চিঠি গেল মুখ্যমন্ত্রীর কাছে

West Bengal Syllabus: চিঠিতে লেখা হয়েছে, চলতি বছরে সুকান্তর জন্ম শতবর্ষ পূর্তি হচ্ছে। তাঁর লেখা কবিতা ছাত্রীদের ও বৃহত্তর জনমানস থেকে সরিয়ে রাখা সমর্থনযোগ্য নয়। আবারও যাতে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সিলেবাসে তাঁর কবিতা ফেরানো হয়, সেই আর্জি জানানো হয়েছে।

Sukanta Bhattacharya Poem: সিলেবাসে ফিরছে 'আঠারো বছর বয়স'? চিঠি গেল মুখ্যমন্ত্রীর কাছে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 02, 2026 | 2:35 PM
Share

কলকাতা: ‘আঠারো বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’- এই কবিতা পড়ে বড় হয়েছে বাংলার এক প্রজন্ম। কিন্তু ২০১৪ সালের পর বাদ পড়ে কবি সুকান্ত ভট্টাচার্যের (Sukanta Bhattacharya) সেই বিখ্যাত কবিতা ‘আঠারো বছর বয়স’। বাদ পড়ে ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতাটিও। সেই দুই কবিতা যাতে আবার সিলেবাসে ফেরানো হয়, সেই আর্জি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিল ‘পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ’।

তৃণমূল কংগ্রেসের আমলে বাদ পড়েছিল দুটি কবিতা। চিঠিতে রয়েছে পবিত্র সরকার ও রজত বন্দ্যোপাধ্য়ায়ের সই। তাঁদের দাবি, সুকান্তর কবিতা কোনও যুক্তিতেই বাদ দেওয়া যায় না।

চিঠিতে লেখা হয়েছে, চলতি বছরে সুকান্তর জন্ম শতবর্ষ পূর্তি হচ্ছে। তাঁর লেখা কবিতা ছাত্রীদের ও বৃহত্তর জনমানস থেকে সরিয়ে রাখা সমর্থনযোগ্য নয়। আবারও যাতে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সিলেবাসে তাঁর কবিতা ফেরানো হয়, সেই আর্জি জানানো হয়েছে।

সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে, ফিরতে পারে। রাজ্য়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিলেবাস ফের পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ।

প্রথম শ্রেণি থেকে শুরু করে পুরো সিলেবাস আমুল বদলে যাবে বলে বলে  জানিয়েছেন মন্ত্রী। দীপক বর্মণ ইঙ্গিত দিয়েছেন, ২০২৮ সালে আমুল পরিবর্তন হবে সিলেবাসের। ইতিমধ্যেই নয়া সিলেবাস কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির দায়িত্বে রয়েছেন অধ্যাপক দেবশিস চট্টোপাধ্যায়। এ দিন দীপকবাবু জানিয়েছেন, ২০২৭ সালের যে সিলেবাস রয়েছে তা আরও একবার খতিয়ে দেখা হয়েছে।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে