AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train Cancelled: রবিবার হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, কোন কোন ট্রেন চলবে না দেখে নিন

Howrah Bardhaman Local Train Cancelled: রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল স্টেশনে কাজের জন্য ৭৫ মিনিটের পাওয়ার ব্লক করা হবে। সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যান্ডেল স্টেশনের সমস্ত লাইনে এই ব্লক কার্যকর থাকবে। তার জেরে আগামি ১৩ সেপ্টেম্বর হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল, শিয়ালদহ-বর্ধমান-সহ একাধিক শাখায় বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন।

Local Train Cancelled: রবিবার হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, কোন কোন ট্রেন চলবে না দেখে নিন
ফাইল ছবিImage Credit: Indranil Bhoumik/Mint via Getty Images
| Edited By: | Updated on: Sep 11, 2026 | 8:50 PM
Share

কলকাতা: সপ্তাহ শেষে ফের ব্যাহত হবে ট্রেন পরিষেবা। পাওয়ার ব্লকের কারণে রবিবার একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled) বাতিল করা হয়েছে। ব্যান্ডেল স্টেশনে পাওয়ার ব্লকের কাজ চলবে বলে জানা গিয়েছে। তার জেরে আগামি ১৩ সেপ্টেম্বর হাওড়া-বর্ধমান (Howrah-Bardhaman), হাওড়া-ব্যান্ডেল (Howrah-Bandel), শিয়ালদহ-বর্ধমান-সহ একাধিক শাখায় বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন।

রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল স্টেশনে কাজের জন্য ৭৫ মিনিটের পাওয়ার ব্লক করা হবে। সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যান্ডেল স্টেশনের সমস্ত লাইনে এই ব্লক কার্যকর থাকবে।

হাওড়া-বর্ধমান শাখায় বাতিল ট্রেন

হাওড়া থেকে বর্ধমানগামী ৩৭৮২৭ এবং ৩৭৮২৯ নম্বর লোকাল বাতিল থাকবে। উল্টোদিকে বর্ধমান থেকে হাওড়াগামী ৩৭৮৩২ এবং ৩৭৮৩৪ নম্বর লোকালও চলবে না।

হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল ট্রেন

হাওড়া থেকে ব্যান্ডেলগামী ৩৭২৩৫, ৩৭২৩৭ এবং ৩৭২৩৯ নম্বর লোকাল বাতিল করা হয়েছে। আবার ব্যান্ডেল থেকে হাওড়াগামী ৩৭২৪২, ৩৭২৪৪ এবং ৩৭২৪৬ নম্বর লোকালও ওই দিন বাতিল থাকবে।

এছাড়া ৩৭৬৫১ নম্বর হাওড়া-মেমারি এবং ৩৭৬৫২ নম্বর মেমারি-হাওড়া লোকাল বাতিল থাকবে।

আর কোন কোন ট্রেন বাতিল?

৩৭৫৩৬ নম্বর ব্যান্ডেল-নৈহাটি এবং ৩৭৫৩৫ নম্বর নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। একইভাবে ৩৭৭৪৯ নম্বর ব্যান্ডেল-কাটোয়া এবং ৩৭৭৪৮ নম্বর কাটোয়া-ব্যান্ডেল লোকালও চলবে না।

এছাড়া ৩১১৫১ নম্বর শিয়ালদহ-বর্ধমান এবং ৩১১৫২ নম্বর বর্ধমান-শিয়ালদহ লোকাল বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে রবিবার হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, মেমারি, নৈহাটি, কাটোয়া ও শিয়ালদহের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের একাংশ সমস্যায় পড়তে পারেন। তাই কোথাও বেরোনোর আগে বাতিল ট্রেনের তালিকা দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Follow Us