AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: মঞ্চে কুণাল, সুদীপকে মমতার অভয়বাণী, ‘চিন্তা করছেন কেন, যা ইচ্ছা তা করে যান’

CM Mamata Banerjee: মমতা যখন বক্তব্য রাখছেন তখন মঞ্চে হাজির ফিরহাদ হাকিম থেকে কুণাল ঘোষ, ফিরহাদ, কুণাল, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, শান্তনু সেন, পরেশ পালের মতো হেভিওয়েট সব তৃণমূল নেতারা। প্রকাশ্য সভা থেকে মমতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় সুদীপকেও।

CM Mamata Banerjee: মঞ্চে কুণাল, সুদীপকে মমতার অভয়বাণী, ‘চিন্তা করছেন কেন, যা ইচ্ছা তা করে যান’
বড় বার্তা মমতার Image Credit: Facebook
| Updated on: May 23, 2024 | 7:52 PM
Share

কলকাতা: আর বাকি দু’দফা। ষষ্ঠ দফার ভোটের পালা শেষ হলেই পালা কলকাতার। একেবারে শেষ দফায় ১ জুন ভোট রয়েছে তিলোত্তমায়। এতদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের নানা প্রান্ত দাপিয়ে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালা কলকাতার। এদিন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের সমর্থনে করে ফেললেন বড় সভা। প্রসঙ্গত, সম্প্রতি এই কলকাতা উত্তর কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোর চলেছে। সুদীপের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে দলের একাংশের নেতা-কর্মীদের। দলেরই কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ। একাধিক নাম নিয়ে বেড়েছে চাপানউতোর। এমনকী দলের দীর্ঘদিনের সঙ্গী বরাহনগরের বিধায়ক তাপস রায় আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে ছেড়েছেন তৃণমূল। তাঁকেই আবার সুদীপের বিরুদ্ধেই দাঁড় করিয়েছে বিজেপি। তাই ৫ বারের সাংসদ সুদীপের জয়ের রাস্তা কতটা মসৃণ হবে সেই প্রশ্ন মাঝেমাঝেই উঠেছে। যদিও এদিন সুদীপকে পাশে নিয়ে অভয়বাণী দিতে দেখা যায় মমতাকে। 

উত্তর কলকাতার ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড়ের সভা থেকে সমেবত জনতার উদ্দেশে মমতা বলেন,  “বৃষ্টি হলেও কিন্তু ভোট দেবেন। ঝড় হলেও দেবেন। ভয় দেখালেও দেবেন। সুদীপদা বন্দ্যোপাধ্যায়কে বলুন আপনি কেন চিন্তা করছেন! কিছু লোক আছে। কেউ তো কিছু বলবে। বলে যাক। যার যা ইচ্ছে বলে যাক। আপনার যা ইচ্ছা তা করে যান। তাহলেই দেখবেন ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব কো সুমতি দে ভগবান।”

এদিকে মমতা যখন এ কথা বলছেন, তখন মঞ্চে হাজির ফিরহাদ হাকিম থেকে কুণাল ঘোষ, ফিরহাদ, কুণাল, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, শান্তনু সেন, পরেশ পালের মতো হেভিওয়েট সব তৃণমূল নেতারা। প্রকাশ্য সভা থেকে মমতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় সুদীপকেও। বলেন, “কেন্দ্রীয় সরকারের সীমাহীন ব্যর্থতা দেশকে সম্পূর্ণভাবে বিপর্যয়ের মুখে ফেলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সাফল্য-সার্থকতা আমরা বারবার উল্লেখ করেছি। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম জনসভা। উত্তর কলকাতার এই সভা দিয়ে কলকাতার সভা শুরু করলেন তিনি। আগামীদিনে মমতা দেশ নেত্রীতে পরিণত হবেন, এটা আমরা বিশ্বাস করি।” 

Follow Us