AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee’s Childhood: বাবা মারা গিয়েছে, কলেজে পড়তে গিয়ে গলার হার বিক্রি করলাম: মমতা

CM Mamata Banerjee: এ দিন, সমাজের পিছিয়ে পড়া জাতি-উপজাতিদের জন্য নতুন কর্মসূচি 'যোগ্যশ্রী প্রকল্পের' সূচনা করেন মমতা। সেই প্রকল্পের বিষয়েই বলার সময় বারংবার তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। ইংরেজির পাশাপাশি মাতৃভাষা জানা জরুরি সে কথাও বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হাল আমলে এ রাজ্যে শিক্ষা ব্যবস্থার কতটা উন্নতি হয়েছে তার বিবরণও দেন তিনি।

Mamata Banerjee's Childhood: বাবা মারা গিয়েছে, কলেজে পড়তে গিয়ে গলার হার বিক্রি করলাম: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Updated on: Jan 08, 2024 | 2:39 PM
Share

কলকাতা: কোনও প্রশাসনিক সভা হোক। বা দলের কোনও অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার পাশাপাশি নিজের রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন। সোমবারও ‘স্টুডেন্টস উইকের’ সমাপনী উদ্‌যাপনে গিয়ে নিজের ছেলে বেলার সময়ের কথা তুলে ধরেন তিনি।

এ দিন, সমাজের পিছিয়ে পড়া জাতি-উপজাতিদের জন্য নতুন কর্মসূচি ‘যোগ্যশ্রী প্রকল্পের’ সূচনা করেন মমতা। সেই প্রকল্পের বিষয়েই বলার সময় বারংবার তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। ইংরেজির পাশাপাশি মাতৃভাষা জানা জরুরি সে কথাও বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হাল আমলে এ রাজ্যে শিক্ষা ব্যবস্থার কতটা উন্নতি হয়েছে তার বিবরণও দেন তিনি।

এরপরই নিজের ছেলেবেলার স্মৃতি ভাগ করেন মুখ্যমন্ত্রী। কীভাবে কষ্ট করে তাঁর মা তাঁকে কলেজে ভর্তি করেছিলেন তা পড়ুয়াদের বলেন। মুখ্যমন্ত্রী জানান, “আমার বাবা তখন মারা গিয়েছে। সেই সময় আমার গলায় মটর মালার হার ছিল। সেটা বিক্রি করে আমি কলেজে ভর্তি হয়েছিলাম।” তিনি পড়ুয়াদের বারেবারে এ দিন পরামর্শ দিয়েছেন যে গরিব হয়ে জন্মানো কোনও অপরাধ নয়। চেষ্টা থাকলেই নিজের সাফল্যে পৌঁছনো যায়।

Follow Us
এবার বিদ্রোহীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
এবার বিদ্রোহীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
অফিসে বুলডোজার, জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেক
অফিসে বুলডোজার, জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেক
আমতলায় অভিষেকের অফিসে আজও প্রশাসনের সক্রিয়তা, যা হল…
আমতলায় অভিষেকের অফিসে আজও প্রশাসনের সক্রিয়তা, যা হল…
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা