AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: প্রতারণার শিকার হয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনারের ছেলে, আদালতে ধৃতের আইনজীবী বললেন…

IPS Manoj Verma: গত ২ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ছেলে পীযূষ ভার্মা। অভিযোগপত্রে তিনি জানান, দিল্লিতে ভাড়ায় ফ্ল্যাট খুঁজছিলেন। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে টাকা দেন। পরে দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও!

Kolkata: প্রতারণার শিকার হয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনারের ছেলে, আদালতে ধৃতের আইনজীবী বললেন...
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2026 | 7:28 PM
Share

কলকাতা: তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। বর্তমানে ডিরেক্টর অব সিকিউরিটি। সেই আইপিএস মনোজ ভার্মার পুত্র সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করা হয়। রাকেশ প্রধান নামে ধৃত সেই ব্যক্তিই সোমবার জামিন পেলেন। ব্যাঙ্কশাল আদালত তাঁর জামিন মঞ্জুর করল।

ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এদিন আদালতে তাঁর আইনজীবী শঙ্খজিৎ মিত্র দাবি করেন, তাঁর মক্কেলের কলকাতা কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তারপরও কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তোলেন। একইসঙ্গে নিজের সওয়ালে আইনজীবী শঙ্খজিৎ মিত্র বলেন, এই গ্রেফতারি বেআইনি। সওয়াল শেষে এদিন আদালত রাকেশের জামিন মঞ্জুর করেন।

গত ২ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ছেলে পীযূষ ভার্মা। অভিযোগপত্রে তিনি জানান, দিল্লিতে ভাড়ায় ফ্ল্যাট খুঁজছিলেন। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে টাকা দেন। পরে দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও! এরপরই তিনি লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। প্রযুক্তিগত তথ্য ও ব্যাঙ্ক লেনদেনের সূত্র ধরে ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করে। যদিও রাকেশ প্রধান সেইসময় দাবি করেছিলেন, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছেন দিল্লির দুই ব্যক্তি। তাঁদের নাম সঞ্জয় এবং অক্ষয়। গ্রেফতারির ৩০ দিন পর ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেলেন রাকেশ।

প্রসঙ্গত, সাইবার ক্রাইম এখন পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সাইবার জালিয়াতি সংক্রান্ত অভিযোগ ও প্রশ্নের দ্রুত সমাধানের লক্ষ্যে ২৪ ঘণ্টার সাইবার ক্রাইম হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। চালু করা হয়েছে টোল-ফ্রি নম্বরও। নম্বরটি হল ১৮০০-৩৪৫০০৬৬। 

| আতঙ্কে নিদ্রাহীন বাগদার মতুয়া পরিবারের
| আতঙ্কে নিদ্রাহীন বাগদার মতুয়া পরিবারের
ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক
ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক
নিরাপত্তা বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নতি, পরিবর্তনের উদ্দেশ্য: অমিত
নিরাপত্তা বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নতি, পরিবর্তনের উদ্দেশ্য: অমিত
তালিকা প্রকাশের পরেই কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তালিকা প্রকাশের পরেই কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নদিয়ার দিকনগরে পরিবর্তন যাত্রায় জেপি নাড্ডা
নদিয়ার দিকনগরে পরিবর্তন যাত্রায় জেপি নাড্ডা
বিধানসভা ভোট নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা
বিধানসভা ভোট নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা
ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?
ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?
কারও সুগার বেড়ে গিয়েছে, কেউ অসুস্থ! ২৭ জনের কেন এই অবস্থা
কারও সুগার বেড়ে গিয়েছে, কেউ অসুস্থ! ২৭ জনের কেন এই অবস্থা
শতরূপ যেই না 'বিজেমূল' তত্ত্ব খাড়া করতে গিয়েছিলেন, অমনি কুণাল বললেন..
শতরূপ যেই না 'বিজেমূল' তত্ত্ব খাড়া করতে গিয়েছিলেন, অমনি কুণাল বললেন..
চূড়ান্ত তালিকা বেরনোর পর কী হচ্ছে মতুয়াগড়?
চূড়ান্ত তালিকা বেরনোর পর কী হচ্ছে মতুয়াগড়?