AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mawlawi: সাধু নিয়ে রাজনীতি! এবার মুখ খুললেন বাংলার সংখ্যালঘু ধর্মগুরুরা

Mawlawi: এবার লোকসভা নির্বাচনের আবহে বাংলায় ভীষণভাবে সাধু-সন্তরা রাজনৈতিক আঙিনায় চলে এসেছেন। এই পরিস্থিতিতে সন্তদের আক্রমণ নিয়ে কী মত ধর্মগুরুদের?

| Edited By: | Updated on: May 21, 2024 | 2:23 PM
Share

কলকাতা: বাংলায় ‘আক্রান্ত’ সাধু সন্ত। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে মধ্যরাতে হামলার অভিযোগ। রাজনৈতিক যোগের অভিযোগ তুলে বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্খের প্রধান কার্তিক মহারাজকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার লোকসভা নির্বাচনের আবহে বাংলায় ভীষণভাবে সাধু-সন্তরা রাজনৈতিক আঙিনায় চলে এসেছেন। এই পরিস্থিতিতে সন্তদের আক্রমণ নিয়ে কী মত ধর্মগুরুদের?

এ প্রসঙ্গে মেটিয়াবুরুজের সহরিয়া মসজিদের ইমাম আব্দুল কাদরির বক্তব্য,  “রাজনীতি করছেন, রাজনীতি করুন। কিন্তু কোনও ধর্ম নিয়ে মন্তব্য করা, এটা সঠিক নয়। হিন্দুদের একদিকে রাখা, আর মুসলিমদের আরেক দিকে রাখা সঠিক নয়। কাউকেই উস্কানো ঠিক নয়।”

আঞ্জুমান বাহারুল মুসলিমিন মাদ্রাসার শিক্ষক মহম্মদ আরশাদ খান বলেন, “যে নেতা যে পার্টিই করছেন, করুন। তাতে আমাদের কিছুই যায় আসে না। কিন্তু ধর্ম, যাঁর যে ধর্মই থাকুক না কেন, রাজনীতির ক্ষমতায় আওতায় ধর্মকে না আনা উচিত।”

একই মত  প্রাক্তন মৌলবি মহম্মদ মুস্তাকিনের। তিনি  বলেন, “হিন্দু-মুসলিম যে ধর্মই হোক না কেন, সে তার নিজ নিজ স্থানে ভালো। আর রাজনীতির যেখানে প্রশ্ন, সেটাই নিজের জায়গায় সঠিক। দুটোকে গোলালে চলবে না। কারোর ধর্ম মাঝখানে নিয়ে এসে তাকে অপমান করা সঠিক নয়। ”

তবে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সন্ন্যাসীরা আশঙ্কা করছেন, হামলা হতেই পারে। বেলডাঙার কার্তিক মহারাজ বলেছেন, “আমরা হামলার মোকাবিলা করতে প্রস্তুত।” সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীরও আবেদন জানিয়েছেন তিনি।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো