AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MD Selim: ইদের দিন বাড়িতে বসে মদ্যপান সেলিম-তন্ময়ের! ‘ভুয়ো’ খবরে পুলিশের দ্বারস্থ CPM

MD Selim: সম্প্রতি, ইদের দিন একটি সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়ো প্রতিবেদন স্যোশাল মিডিয়ায় ছড়ানো হয় বলে অভিযোগ মুর্শিদাবাদ জেলা সিপিআইএম-এর । ভুয়ো খবরটিতে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট দিন প্রার্থনা না করে মহম্মদ সেলিম বাড়িতে বসে মদ্যপান করছেন।

MD Selim: ইদের দিন বাড়িতে বসে মদ্যপান সেলিম-তন্ময়ের! 'ভুয়ো' খবরে পুলিশের দ্বারস্থ CPM
মহম্মদ সেলিম, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 01, 2024 | 2:30 PM
Share

কলকাতা: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে নিয়ে আবারও ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ। এর আগেও একাধিকবার এমন ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছিল। বারে বারে সেই নিয়ে প্রশাসনের দ্বারস্থও হয়েছিল সিপিএম। ফের একবার ফেক নিউজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাতে চলেছেন মহম্মদ সেলিম।

সম্প্রতি, ইদের দিন একটি সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়ো প্রতিবেদন স্যোশাল মিডিয়ায় ছড়ানো হয় বলে অভিযোগ মুর্শিদাবাদ জেলা সিপিআইএম-এর । ভুয়ো খবরটিতে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট দিন প্রার্থনা না করে মহম্মদ সেলিম বাড়িতে বসে মদ্যপান করছেন। একা সেলিম নন, তাঁর সঙ্গে রয়েছে বরাহনগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যও।

বিষয়টি চোখে পড়তেই সিপিআইএম নেতৃত্ব প্রশাসনের দ্বারস্থ হন । গত মাসের ২৪ তারিখে পুলিশের কাছে এনিয়ে লিখিত অভিযোগে ও জানানো হয়। এই ঘটনায় সরিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএম-এর দাবি, সরিকুলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভুয়ো খবরটি প্রচার করা হয়েছিল । ভোটের মুখে এই প্রতিবেদন নিয়ে স্থানীয় তৃণমূল বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করছেন সিপিএম নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা অপূর্ব সরকারকে জানিয়েছেন,”এসব অভিযোগ পুরোটাই মিথ্যা। এসব সিপিএম নিজেরাই করে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে।” যদিও সিপিএম-এর তরফে এ নিয়ে পাল্টা প্রচারও চলছে তুঙ্গে ।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা