AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu: ভাঙাচোরা গাড়ি নিয়ে SSKM ব্রাত্য, থাইয়ে চোট নিয়ে খুঁড়িয়ে ঢুকলেন ভিতরে,বেরিয়ে মন্ত্রী বললেন, ‘একটু ভাল আছি তবে…’

JU: আজ বিকেলে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে পৌঁছন মন্ত্রী। গাড়ি থেকে কার্যত খুঁড়িয়ে নামতে দেখা যায় তাঁকে। শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি। থাই মাসলে চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে।

Bratya Basu: ভাঙাচোরা গাড়ি নিয়ে SSKM ব্রাত্য, থাইয়ে চোট নিয়ে খুঁড়িয়ে ঢুকলেন ভিতরে,বেরিয়ে মন্ত্রী বললেন, 'একটু ভাল আছি তবে...'
ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 01, 2025 | 5:59 PM
Share

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাম ও অতিবাম পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ। খুলে দেওয়া হয়েছে মন্ত্রীর গাড়ির চাকার হাওয়াও। কোনওমতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেরিয়ে খুঁড়িয়ে এসএসকেএম (SSKM) পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী।

কেমন আছেন ব্রাত্য বসু?

আজ বিকেলে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে পৌঁছন মন্ত্রী। গাড়ি থেকে কার্যত খুঁড়িয়ে নামতে দেখা যায় তাঁকে। শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি। থাই মাসলে চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। চোট লেগেছে ডান দিকে ঘাড়ের উপরের অংশেও। জানা যাচ্ছে,মন্ত্রীর গাড়ি ভাঙচুরের সময় বুকে কাঁচ ছিটকে লেগেছে। রক্তচাপ বেড়েছে। হাতেও আঘাত লেগেছে।

এ দিন হাসপাতাল থেকে বেরিয়ে মন্ত্রী বলেন, “একটু ভাল আছি। প্রাথমিক চিকিৎসা করালাম। এক্স রে করা হল। বাঁ হাতে লেগেছিল। যেহেতু আমি ফ্রন্ট রো-তে বসেছিলাম সেই কারণে কাচগুলো লেগেছে। ইট এবং ঘুষি মেরে আমার গাড়ির কাচ ফাটানো হয়েছে। সেই কারণে শারীরিক পরীক্ষা করা হয়েছে। যেহেতু আমায় যখন ওরা পিছনে টেনেছিল চোট লেগেছিল। সেই কারণে এক্স-রে করা হয়েছে।”

উল্লেখ্য, ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ ওঠে, বাম-অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের মধ্যেই ঘিরে ধরে ব্রাত্যকে। বিক্ষোভ দেখাতে থাকেন। খুলে দেওয়া হয় শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া। দীর্ঘক্ষণ পড়ুয়াদের বিক্ষোভে আটকে থাকেন তিনি। সেই ধস্তাধস্তির মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি