AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: বিরোধী আসনে তৃণমূলের ভূমিকা কী হবে? স্পষ্ট করে দিলেন কুণাল

Kunal Ghosh on TMC opposition role: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও এদিন বিজেপিকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, "ভোটের প্রচারের সময় আমাদের নেতৃত্ব বারবার বলছিলেন, ভোটের পরই পেট্রোল, ডিজেলের দাম বাড়াবে কেন্দ্র। সেটাই দেখা গেল। বিজেপির কেন্দ্রীয় নেতারা এখানে প্রচার করে গেল, এই নিয়ে কিছু বললেন না। তখন বললেন না কেন, দাম বাড়াব? ভোট মিটতেই দাম বাড়িয়ে দিলেন।"

Kunal Ghosh: বিরোধী আসনে তৃণমূলের ভূমিকা কী হবে? স্পষ্ট করে দিলেন কুণাল
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 15, 2026 | 9:09 PM
Share

কলকাতা: ১৫ বছর পর রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তারা। এবার বসতে হচ্ছে বিরোধী আসনে। বিরোধী দল হিসেবে কী অবস্থান হবে তৃণমূল কংগ্রেসের? এই নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, এখনই নতুন সরকারের সব সিদ্ধান্তের বিরোধিতার পথে যাবেন না তাঁরা। এখন কী হবে তাঁদের ভূমিকা, তাও স্পষ্ট করে দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক।  

কী বললেন কুণাল ঘোষ?

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সেখানে দলের নির্দিষ্ট নীতি জানিয়ে দিলেন। কুণা বলেন, “শুভেন্দু অধিকারীর সরকার বা বিজেপি সরকার সবেমাত্র ক্ষমতায় বসেছে। তাই সব সিদ্ধান্তের বিরোধিতা করতে যাবে না তৃণমূল। সবকিছুর বিরোধিতা করলে প্রশাসনিক কাজকর্ম ঠিকমতো হয় না। তাই কোনওভাবেই প্রথম থেকেই কোনও বিরোধিতায় যাওয়া হচ্ছে না। সরকার যা সিদ্ধান্ত নেবে, সেই বিষয়ে পর্যবেক্ষণ হবে। তারপর ভুল ত্রুটি থাকলে বিরোধিতা করা হবে। জনস্বার্থ বিরোধী হলে গঠনমূলক বিরোধিতা হবে। কিন্তু কোনও সিদ্ধান্ত নিয়েই প্রথম থেকে বিরোধিতা করা হবে না।”

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও এদিন বিজেপিকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, “ভোটের প্রচারের সময় আমাদের নেতৃত্ব বারবার বলছিলেন, ভোটের পরই পেট্রোল, ডিজেলের দাম বাড়াবে কেন্দ্র। সেটাই দেখা গেল। বিজেপির কেন্দ্রীয় নেতারা এখানে প্রচার করে গেল, এই নিয়ে কিছু বললেন না। তখন বললেন না কেন, দাম বাড়াব? ভোট মিটতেই দাম বাড়িয়ে দিলেন। আর এখানকার বিজেপি নেতারা তৃণমূল ক্ষমতায় থাকার সময় বারবার বলতেন, রাজ্য তাদের ট্যাক্স কমাক। তখন রাজ্য সরকারের ইচ্ছে থাকলে তা পারেনি। কারণ, কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা আটকে রেখেছিল। এখন তো ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের বিজেপি সরকার ট্যাক্স তুলে দিক।”

আরজি করের ঘটনায় এদিন ৩ আইপিএস-কে সাসপেন্ড করেছে বর্তমান রাজ্য সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে কুণাল বলেন, “আমরা কোনও তদন্তে আপত্তি করছি না। কিন্তু, সিবিআই কি এইসব তদন্ত করেনি? তাহলে কি সিবিআইয়ে অনাস্থা প্রকাশ করছে? তাহলে কি এই পার্টটা সিবিআই দেখেনি?” তিলজলায় বুলডোজার দিয়ে বহুতল ভাঙা বিতর্ক নিয়ে কুণাল বলেন, “বুলডোজার কখনও ক্ষমতার প্রদর্শন হতে পারে না।”

Follow Us