AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission Rules on Mobile Phone: ভোটের সময় বুথে মোবাইল নিয়ে ঢোকা যাবে? কী বলছে কমিশন

Mobile Phone Ban Inside Polling Booth: কমিশন সূত্রে খবর, বুথে মোবাইল নিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। এদিকে এবারের ভোটে বুথের চারপাশে তৈরি করা হচ্ছে ১০০ মিটারের ‘লক্ষ্মণ-গণ্ডি’। সাদা চক দিয়ে কেটে দেওয়া হয়েছে দাগ। এই লক্ষ্মণরেখার ভিতর ভোটার ছাড়া অন্য কোনও ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে।

Election Commission Rules on Mobile Phone: ভোটের সময় বুথে মোবাইল নিয়ে ঢোকা যাবে? কী বলছে কমিশন
Image Credit: AI
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 12:50 PM
Share

কলকাতা: ভোটে তপ্ত বাংলা। প্রথম দফার ভোটে সকাল থেকেই লম্বা লাইন বুথে বুথে। বিক্ষিপ্তভাবে অশান্তির খবর এলেও প্রতি ক্ষেত্রেই কড়া হাতে দমন কমিশনের। দ্বিতীয় দফার ভোট রয়েছে ২৯ এপ্রিল। সেদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি নামবে ভোটের ময়দানে। কিন্তু বুথে মোবাইল নিয়ে যেতে পারবে সাধারণ মানুষ? তা নিয়ে চাপানউতোর চলছে নানা মহলে। চাপানউতোর আম নাগরিকদের মধ্যে? 

কমিশন সূত্রে খবর, বুথে মোবাইল নিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। এদিকে এবারের ভোটে বুথের চারপাশে তৈরি করা হচ্ছে ১০০ মিটারের ‘লক্ষ্মণ-গণ্ডি’। সাদা চক দিয়ে কেটে দেওয়া হয়েছে দাগ। এই লক্ষ্মণরেখার ভিতর ভোটার ছাড়া অন্য কোনও ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে। ভোটারদের নথি যাচাইয়ের জন্য বিএলও এবং একজন সহকারী এই গণ্ডির বাইরে থাকবেন। কমিশন সূত্রে খবর, এই ১০০ মিটারের গণ্ডির ভিতরে কোনওভাবেই মোবাইল নিয়ে যাওয়া যাবে না। 

সূত্র মারফত এও জানা যাচ্ছে অনেক বুথেই ভিতরে ব্যাগ রাখা থাকছে। যদি কেউ মোবাইল নিয়ে চলেও আসেন তাহলে তাঁকে ওই ব্যাগে মোবাইল রেখে বুথের ভিতরে ঢুকে ভোট দিতে হবে। পুরো বিষয়টি তদারকি করছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ভোট দেওয়ার সময় তাঁর কাছে থাকবে না কোনও মোবাইল ফোন। প্রথম দফার ভোটে ১৬ জেলার মধ্যে ১৫২ কেন্দ্রে হচ্ছে ভোট। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে বেলা ১১ পর্যন্ত প্রায় ৪০ শতাংশের আশাপাশে ভোট পড়েছে প্রায় সব জেলাতেই। 

Follow Us