AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: চোখে জল, বুথের বাইরে কার্ড হাতে দাঁড়িয়েই রইলেন ৩০০-র বেশি ভোটার

Murshidabad: ১৬ নম্বর ওয়ার্ডের দিগরি গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভোটারদের। গ্রাম থেকে ১০০ মিটার দূরেই করা হয়েছে বুথ। দিগরি প্রাথমিক স্কুলে চলছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের টেনে দেওয়া লক্ষ্মণরেখার বাইরে দাঁড়িয়ে প্রায় ৩০০ মানুষ।

SIR: চোখে জল, বুথের বাইরে কার্ড হাতে দাঁড়িয়েই রইলেন ৩০০-র বেশি ভোটার
ভোটার কার্ড হাতে বাইরে ভোটাররাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 12:28 PM
Share

সামসেরগঞ্জ: বছরের পর বছর ভোট দিচ্ছেন। হাতে আছে ভোটার কার্ড, আধার কার্ড। তবু ভোট দেওয়া হল না এবার। বুথের লক্ষণগণ্ডীর বাইরে দাঁড়িয়ে রইলেন তাঁরা। কারও কারও চোখে জল। ভোট দিতে না পারায় আবেগপ্রবণ হয়ে পড়ছেন তাঁরা।

১৬ নম্বর ওয়ার্ডের দিগরি গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভোটারদের। গ্রাম থেকে ১০০ মিটার দূরেই করা হয়েছে বুথ। দিগরি প্রাথমিক স্কুলে চলছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের টেনে দেওয়া লক্ষ্মণরেখার বাইরে দাঁড়িয়ে প্রায় ৩০০ মানুষ। হাতে তাঁদের ভোটার কার্ড। কিন্তু প্রত্যেকের নাম এসআইআর প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে।

তাঁরা শুধু দাঁড়িয়ে দেখলেন অন্যদের ভোট দেওয়া। কারও বয়স ৮০। কারও বয়স ৩০। কেউ আবার গত বছর নতুন ভোটার হয়েছেন। বুথের ৮৮২ জন ভোটারের মধ্যে ৩১৭ জনের নাম বাদ গিয়েছে। তাঁরা বলছেন, ‘কোনও দলের কোনও প্রার্থী আমাদের পাশে দাঁড়াননি। কেউ আসেনি আমাদের গ্রামে প্রচার করতে।’ সংশয় এবং সঙ্কটের মধ্যে গ্রামের এই বাসিন্দারা। উল্লেখ্য, এসআইআরে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলাতেই।

ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Follow Us