AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs CSK IPL 2026 Preview: মাঠে প্রাক্তন সতীর্থের সঙ্গে খুনসুটি, আজ মাঠে নামবেন ধোনি?

Mumbai Indians vs Chennai Super Kings Best Playing XI: আজ আইপিএলের 'এল ক্লাসিকো'। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএল শুরুর পর ৪ সপ্তাহ হয়ে গেলেও এখনও সিএসকের জার্সিতে মাঠে দেখা যায়নি থালাকে। আজ মহেন্দ্র সিং ধোনি কি মাঠে নামবেন, এই দিকেই নজর থাকবে সমর্থকদের।

MI vs CSK IPL 2026 Preview: মাঠে প্রাক্তন সতীর্থের সঙ্গে খুনসুটি, আজ মাঠে নামবেন ধোনি?
Will MS Dhoni play tonight vs MI?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 11:45 AM
Share

কলকাতা: তিনি মাঠে নামা মানেই বাড়তি উদ্যম পায় তাঁর দল। সমর্থকদের মনও হয়ে যায় ফুরফুরে। কিন্তু এই আইপিএলে এখনও পর্যন্ত তাঁকে খেলতে দেখা যায়নি। কবে মাঠে নামবেন তিনি, কেউ জানে না। আশা করা হচ্ছে, আজ মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে অর্থাৎ এম এস ধোনিকে মাঠে নামতে দেখা যাবে। সাম্প্রতিক অনুশীলনের দিকে নজর রাখলে সেই ঘটনাই স্পষ্ট হচ্ছে।

চোটজনিত কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আয়ুষ মাত্রে। সিএসকে জানিয়েছে, এই মুহূর্তে আয়ুষের পরিবর্তে কাউকে নেওয়া হচ্ছে না। কিন্তু এখন যাবতীয় চোখ ধোনির দিকে। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, ধোনি ব্যাটিং ও কিপিং অনুশীলন করছেন। তাঁর কাফ মাসলের চোট হয়ত সেরে গিয়েছে। গতকাল একটি ভিডিও পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স, যেখানে দেখা যাচ্ছে ধোনিকে অনুশীলন করতে দেখে তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন প্রাক্তন চেন্নাই পেসার ও বর্তমানে মুম্বইয়ের ক্রিকেটার দীপক চাহারকে। তাঁর পিছুপিছু আসছিলেন ক্যামেরাম্যানও। প্রাক্তন সতীর্থকে দেখে ধোনি বলেন,”আরে, তুমি তো ক্যামেরা নিয়ে এসেছ। আর তো তোমার সঙ্গে কথা বলা যাবে না। বললেই, রেকর্ড হয়ে যাবে।” এরপরেই দুজনের মধ্যে হাসি ঠাট্টা দেখা যায়। কিন্তু প্রশ্ন থেকেই গেল, সত্যিই কি ধোনি আজ নামবেন ?

আজকের ম্যাচে নজর থাকবে তিলক বর্মার দিকে। আগের দিনেই গুজরাটের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন তিলক। তিলকের সেঞ্চুরির সুবাদেই অবশেষে জয়ের সরণিতে ফিরেছে মুম্বই। আজ চেন্নাইকে হারালে গ্রুপ টেবিলে একটু ভদ্রস্থ জায়গায় আসতে পারবে মুম্বই। তবে ধোনিকে নিয়ে আশাবাদী চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স। তাঁর কথায়,”এমএস আদৌ খেলবে কি না, সেটা জানা যাবে বৃহস্পতিবার। দলের মেডিক্যাল টিম ১০০ শতাংশ নিশ্চিত হলেই ধোনি মাঠে নামবে।”

আজ ধোনি নামলে মানসিক দিক থেকেও শক্তি পাবেন অধিনায়ক রুতুরাজ। পয়েন্ট টেবিলে সিএসকের অবস্থাও শোচনীয়। ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ধোনিরা। সেখানে আজ মুম্বইকে হারিয়ে উপরের দিকে উঠতে পারার সম্ভাবনা রয়েছে সিএসকের।

Follow Us