AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026: BJP-র বুথ এজেন্টের জায়গায় সেজেগুজে বসে TMC কর্মী, ধরা পড়তেই যা বললেন চমকে যাবেন

Bharatpur News: ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রসাদপুর গ্রামের ১৮৬ নম্বর বুথে তুমুল উত্তেজনা। অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়। সেই জায়গায় এক তৃণমূল কর্মীকে এজেন্ট হয়ে বসে থাকতে দেখে মেজাজ হারান বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ।

West Bengal Election 2026: BJP-র বুথ এজেন্টের জায়গায় সেজেগুজে বসে TMC কর্মী, ধরা পড়তেই যা বললেন চমকে যাবেন
কী কাণ্ডImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 12:07 PM
Share

ভরতপুর: প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে। এর মধ্যেই  মুর্শিদাবাদের ভরতপুরে অদ্ভুত ঘটনা। বিজেপি এজেন্টের জায়গায় তৃণমূল কর্মী। বুথে এসে ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরলেন ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ।

ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রসাদপুর গ্রামের ১৮৬ নম্বর বুথে তুমুল উত্তেজনা। অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়। সেই জায়গায় এক তৃণমূল কর্মীকে এজেন্ট হয়ে বসে থাকতে দেখে মেজাজ হারান বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। বুথের মধ্যেই প্রিজাইডিং অফিসারের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁর। ঘটনায় প্রশ্নের মুখে প্রিজাইডিং অফিসার।

বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের অভিযোগ, তাঁদের যিনি বিজেপির বুথ এজেন্ট ছিলেন তাকে বের করে দেয়া হয়েছিল। বিজেপির বুথ এজেন্টকে বের করে সেই বুথ এজেন্টের জায়গায় বসানো হয়েছিল ভোট দিতে আসা একজন সাধারণ ভোটারকে। যিনি আবার তৃণমূল কর্মী। এখানেই শেষ নয়, বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, তৃণমূলের দালালি করছে প্রিজাইডিং অফিসার।

ঘটনাস্থলে তুমুল উত্তেজনার খবর পেয়ে ইতিমধ্যেই এসে পৌঁছেছে কুইক রেসপন্স টিম। ওই ভুয়ো এজেন্ট জানান, তিনি ভোট দিতে এসেছিলেন। তন্ময় রায় নামের এক ব্যক্তি তাঁকে এজেন্টের জায়গায় বসতে বলেছিলেন। সেই জন্যই তিনি সেখানে বসেছিলেন।

বিজেপি প্রার্থী অভিযোগ করে বলেন, নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কীভাবে একজন তৃণমূল কর্মী এজেন্টের জায়গায় বসলো ? এটা পুরোপুরি ভোট লুটের চেষ্টা। যদিও ওই প্রিজাইডিং অফিসার জানিয়েছেন,জ্ঞানত এটা তাঁর কোনও ভুল নয়। ওই ভুয়ো এজেন্ট বলেন, “আমি তো ভোট দিতে এসেছিলাম। আমাকেই বলা হল এখানে বসে টিক দিতে আমি তাই দিচ্ছিলাম।”

ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Follow Us