AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গুজরাটে তো বিরোধী দলনেতাকে ডাকলেন না?’ মমতার সুরেই সুর মেলালেন অধীর

গুজরাট-ওড়িশায় বিরোধী দলনেতাকে ডাকা হয়নি বলে আগেই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

'গুজরাটে তো বিরোধী দলনেতাকে ডাকলেন না?' মমতার সুরেই সুর মেলালেন অধীর
ফাইল ছবি
| Updated on: May 29, 2021 | 7:32 PM
Share

কলকাতা: কলাইকুন্ডার যে বৈঠক ঘিরে এত বিপত্তি, তার সূত্রপাত বিরোধী দলনেতার উপস্থিতি ঘিরেই। কেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ডাকা হল মোদীর বৈঠকে, তা নিয়েই প্রশ্ন তুলেছে শাসক শিবির। আর সেই একই প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও (Adhir Chowdhury)। যদিও তিনি জানিয়েছেন, তাঁকেও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

গত কাল থেকে মোদী-মমতার বৈঠক থেকে জন্ম হয়েছে চূড়ান্ত রাজনৈতিক বিতর্কের। আর সেই বিতর্কে এবার মুখ খুললেন অধীর চৌধুরী। তিনি জানিয়েছেন, তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাঁর পক্ষে যাওয়া সম্ভব হয়নি। এ দিন তিনি দাবি করেন, সকাল ৭টায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়। দুপুর ২টোর মধ্যে তিনি বৈঠকস্থলে পৌঁছতে পারতেন না। তাই, তিনি যে যেতে পারবেন না, সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন। আর বিরোধী দলনেতার প্রসঙ্গ তুলে অধীর বলেন, ‘বিরোধী দলকে সম্মান উচিৎ ঠিকই। তবে বিচার সবার প্রতি সমান হওয়া উচিৎ। গুজরাটে কয়েকদিন আগে সাইক্লোন হল। তখন কেন বিরোধী দলনেতাকে ডাকা হল না?’

তবে অধীরের দাবি, ‘প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী  হিসেবে যাচ্ছেন, তখন আর তাঁর পরিচয় ব্যক্তি হিসেবে নয়।’ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে মোদী-মমতার মধ্যে ব্যক্তি সংঘাত দেখা যাচ্ছে। এটা হওয়া  উচিৎ নয়।

আরও পড়ুন: কোভিডে বাবা-মা হারা শিশুদের ১০ লক্ষ টাকা দেবে কেন্দ্র, একগুচ্ছ মানবিক সিদ্ধান্ত মোদীর

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অধীর বলেন, ‘বাম আমলেও বিশ্বস্ত, দক্ষ সচিব ছিলেন আলাপন, তৃণমূল আমলেও তিনি বিশ্বস্ত, দক্ষ সচিব। তাই স্বাভাবিকভাবেই মমতা তাঁর মেয়াদ বৃদ্ধি করেছেন। কিন্তু রাজনৈতিক সংঘাতের প্রভাব পড়েছে তাঁর ওপর।’

মমতা আজ, নবান্ন থেকে দাবি করেছেন, ‘বিরোধী দলনেতাকে যদি সম্মান দেওয়া হয়, তাহলে গুজরাটে বিরোধী দলনেতাকে ডাকা হয় না কেন? লোকসভায় বিরোধী দলনেতাকে সম্মান দেওয়া হয় না কেন? ওড়িশাতেও ডাকা হল না কেন?’ যদিও শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘ওড়িশাতে বিরোধী দলনেতাকে ডাকা হয়েছিল, কিন্তু করোনা হওয়ায় উপস্থিত হতে পারেননি তিনি।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে