AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘১৯ বছর পর কেন? এটাই অবাক লাগছে…’, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর মামলা উঠতেই বললেন বিচারপতি

Milan Pradhan Calcutta High Court Relief: রাজ্যের আইনজীবী অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, "সেসময় রাজ্য আপনাদের ( মিলনের আইনজীবীকে) পাশে ছিল। তদন্তকারী অফিসার নতুন।" তবে তাঁরা এই মামলাগুলির বিরুদ্ধে কোন পদক্ষেপ করছেন না বলেও এদিন আদালতে জানান। বিচারপতিও আরও একবার এই বিষয়টি স্পষ্ট করে দেন। 

Calcutta High Court: '১৯ বছর পর কেন? এটাই অবাক লাগছে...', নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর মামলা উঠতেই বললেন বিচারপতি
হাইকোর্টে মিলন প্রধানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 24, 2026 | 12:06 PM
Share

কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের স্বস্তি এবার কলকাতা হাইকোর্টে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া খেজুরি মামলায় আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত কোন পদক্ষেপ করবে না পুলিশ৷  বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিনের শুনানিতে তাঁর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, “এটা অবাক লেগেছে, ২০০৭ সালে অভিযোগ আর ১৯ বছর পর তদন্তকারী অফিসার পদক্ষেপ করলেন!” বিস্ময় প্রকাশ করেন বিচারপতি।

এদিনের শুনানিতে মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, “গতকাল ফের নতুন খেজুরি মামলা দেওয়া হয়েছে। সেটি নতুন অভিযোগ। অথচ আগের দিন এবিষয় কিছুই জানানো হয়নি।”

রাজ্য তরফে পাল্টা বলা হয়, “এটা গতকাল নয়, ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাদের রিপোর্টে উল্লেখ আছে। আমরা কিছু লুকোয়নি। ১৯ সেপ্টেম্বর এই মামলা ছিল।”

তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “না, আমরা কোন রিপোর্ট পাইনি। তাহলে উল্লেখ হত।” বিচারপতিই তখন পাল্টা প্রশ্ন করেন, “২০০৭ সালের অভিযোগ। গ্রেফতারি পরোয়ানা জারি ছিল, তারপরও এত বছর কী করছিলেন?”

রাজ্যের আইনজীবী অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, “সেসময় রাজ্য আপনাদের ( মিলনের আইনজীবীকে) পাশে ছিল। তদন্তকারী অফিসার নতুন।” তবে তাঁরা এই মামলাগুলির বিরুদ্ধে কোন পদক্ষেপ করছেন না বলেও এদিন আদালতে জানান। বিচারপতিও আরও একবার এই বিষয়টি স্পষ্ট করে দেন।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। বুধবার কলকাতা হাই কোর্টে জানিয়েছেন তাঁর আইনজীবী। বুধবারই ২০০৭ সালের মামলায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত। অন্য দিকে, তাঁর বিরুদ্ধে বাকি ছ’টি মামলায় যাতে দমনমূলক পদক্ষেপ করা না হয়, সে নিয়েই এই মামলা।

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?