AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Netaji Idol Vandalized: খাস কলকাতায় নেতাজিকে এমন অপমান! ভেঙে ফেলা হল মূর্তির হাত

New Alipore: অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা নেতাজির মূর্তির ডান হাত ভেঙ্গেছে। ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান বিজেপি কর্মীরা। পাশাপাশি বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Netaji Idol Vandalized: খাস কলকাতায় নেতাজিকে এমন অপমান! ভেঙে ফেলা হল মূর্তির হাত
ভাঙা নেতাজির মূর্তি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 4:19 PM
Share

কলকাতা: খাস কলকাতায় নেতাজিকে চরম অসম্মান। ভাঙা হল নেতাজির মূর্তি। মু্খ্যমন্ত্রী যেখানে নেতাজিকে অসম্মান করলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, সেখানেই কলকাতার বুকে ভাঙা হল নেতাজির মূর্তি। দেখা গেল, নেতাজির মূর্তির ডান হাত ভাঙা। এই ঘটনাকে কেন্দ্র করে নিউ আলিপুরে চাঞ্চল্য ছড়িয়েছে।

রাতের অন্ধকারে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা তিন মাথার মোড়ে স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজ সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল অবধি অক্ষত ছিল মূর্তি। আজ সকালে দেখা যায়, নেতাজির মূর্তি ভাঙা। কে বা কারা নেতাজির ডান হাত ভেঙে দিয়েছে।

খবর পেয়ে বিজেপির কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তাদের অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা নেতাজির মূর্তির ডান হাত ভেঙ্গেছে। ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান বিজেপি কর্মীরা। পাশাপাশি বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও অবমাননাকর মন্তব্য করা যাবে না বলে সতর্ক করেছিলেন। কেউ এমন মন্তব্য করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছিল। পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের সেবা কেন্দ্রগুলির নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ করার কথা বলা হয়েছে।

তারক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই ঘোষণার পরই রাতের অন্ধকারে নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজির মূর্তির ডান হাত ভেঙে দেওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে জানা যাবে মূর্তি ভাঙার পিছনে কারা রয়েছে এবং ঘটনাটি কীভাবে ঘটল।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা