AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মর্গে স্তূপীকৃত লাশ, নিমতলা শ্মশানে শুধু কোভিডে মৃতদের দাহ করার বেনজির সিদ্ধান্ত পুরসভার

গতকাল যে মৃতদেহের সংখ্যাটা ২১০-এর আশেপাশে ছিল, তা আজ বেড়ে ৩০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় গতকালই এমন পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ তার বাস্তবায়ন হল।

মর্গে স্তূপীকৃত লাশ, নিমতলা শ্মশানে শুধু কোভিডে মৃতদের দাহ করার বেনজির সিদ্ধান্ত পুরসভার
ছবি- টুইটার
| Updated on: May 01, 2021 | 7:42 PM
Share

কলকাতা: করোনায় মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাওয়া উপক্রম হয়েছে এ রাজ্যেও। লাগাম ছাড়া মৃত্যুর জেরে এ শহরের হাসপাতালগুলির মর্গে লাশ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এমনকি, শ্মশানেও দাহ করার আগেই জমে গিয়েছে শয়ে শয়ে দেহ। এই পরিস্থিতির মধ্যেই এ বার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনায় মৃতদের দেহ দাহ করা হবে।

সোমবার রাত পর্যন্ত একটানা নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দেহ দাহ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এর জন্য নিমতলা শ্মশানের ১২ টি চুল্লি টানা ১৫ ঘণ্টা কাজ করবে বলে জানানো হয়েছে। গতকালের পাওয়া খবর অনুযায়ী, গতকাল যে মৃতদেহের সংখ্যাটা ২১০-এর আশেপাশে ছিল, তা আজ বেড়ে ৩০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় গতকালই এমন পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ তার বাস্তবায়ন হল।

আরও পড়ুন: বিয়েবাড়ির জমায়েতে রাশ টানল রাজ্য, কোন কোন দোকান খোলা যাবে? বিজ্ঞপ্তি নবান্নর

আজ রাত ৮ টা থেকে শুরু হবে এই কাজ। সোমবার মধ্যরাত পর্যন্ত নিমতলা শ্মশানের ১২ টি চুল্লিতে শুধুমাত্র কোভিডে মৃত ব্যক্তিদের দেহ দাহ করা হবে। অন্যান্য কারণে মৃত ব্যক্তিদের দেহ সেখানে পোড়ানো হবে কি না সেই সিদ্ধান্ত অবস্থা বুঝে নেওয়া হবে আগামী সোমবার মধ্যরাতের পর। এই সময়ে অন্যান্য মৃতদেহগুলিকে পাশ্ববর্তী শ্মশানগুলিতে পোড়ানোর আবেদন জানানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।

আরও পড়ুন: প্লাস্টিক খুলতেই বিস্ফোরণ, বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু বম্ব স্কোয়াডের অফিসারের

Follow Us
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন