AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Union Budget 2026: নির্মলার হাতেই জুড়ে গেল বাংলা-গুজরাট! শিলিগুড়ির বুকে ছুটবে বুলেট ট্রেন?

FM Nirmala Sitharaman: শুধুই পণ্য পরিবহন নয়, ভোটমুখীকে বাংলাকে গোটা ভারতের উন্নয়ন-যাত্রার সঙ্গে জুড়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চলতি বছরের বাজেটে ৭টি হাইস্পিড রেল করিডরের প্রস্তাব দিয়েছেন তিনি। যাতে রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ির নামও। বর্তমানে ভারতে একটি হাইস্পিড রেল করিডর রয়েছে, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত, তাও নির্মীয়মান।

Union Budget 2026: নির্মলার হাতেই জুড়ে গেল বাংলা-গুজরাট! শিলিগুড়ির বুকে ছুটবে বুলেট ট্রেন?
প্রতীকী ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Feb 01, 2026 | 12:13 PM
Share

নয়াদিল্লি: বাংলার রেল-প্রাপ্তী, ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার বাজেট-তালিকায় জায়গা পেল পশ্চিমবঙ্গ। বাংলার রেল অবকাঠামো এবং পণ্য় পরিবহনে উন্নতির জোয়ার আনতে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জুড়ে দেওয়া হল ডানকুনি থেকে সুরাট। জুড়ে গেল শিলিগুড়িও।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘পরিবেশবান্ধব উপায়ে পণ্য পরিবহনের স্বার্থে আমি সংসদে দু’টি প্রস্তাব রাখতে চাই। একটি ডেডিকেটেড ফ্রেড করিডোর, যা পূর্ব ভারতের ডানকুনি থেকে পশ্চিমের সুরাট পর্যন্ত জুড়ে দেবে। পাশাপাশি, পরিকাঠামোগত উন্নয়নের জন্য যাঁরা ঋণ প্রদান করেন, তাঁদের জন্য সরকারি ক্রেডিট গ্যারান্টির প্রস্তাব করছি।’ এককথায় নির্মলার হাত দিয়ে জুড়ে গেল বাংলা থেকে গুজরাট।

শুধুই পণ্য পরিবহন নয়, ভোটমুখীকে বাংলাকে গোটা ভারতের উন্নয়ন-যাত্রার সঙ্গে জুড়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চলতি বছরের বাজেটে ৭টি হাইস্পিড রেল করিডরের প্রস্তাব দিয়েছেন তিনি। যাতে রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ির নামও। বর্তমানে ভারতে একটি হাইস্পিড রেল করিডর রয়েছে, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত, তাও নির্মীয়মান। এই করিডর তৈরি হয়ে গেলে সেখান থেকেই শুরু হবে দেশের প্রথম বুলেট ট্রেনের যাত্রা। তবে আগামীতে সেই ট্রেন বাংলাতেও পৌঁছবে, তা কার্যত স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী।

নির্মলার কথায়, ‘আমি ৭টি হাইস্পিড রেলকরিডর তৈরি প্রস্তাব জানাচ্ছি। যার মধ্যে দিয়ে জুড়ে দেওয়া হবে পশ্চিম থেকে পূর্ব ভারত পর্যন্ত।’ কোথায় কোথায় তৈরি হবে এই রেল করিডর? নির্মলা জানিয়েছেন —

  • মুম্বই থেকে পুনে
  • পুনে থেকে হায়দরাবাদ
  • হায়দরাবাদ থেকে চেন্নাই
  • চেন্নাই থেকে বেঙ্গালুরু
  • বেঙ্গালুরু থেকে বারাণসী
  • বারাণসী থেকে শিলিগুড়ি

উল্লেখ্য, সদ্যই বাংলাকে রেল-খাতে একাধিক উপহার দিয়েছে কেন্দ্র। যার মধ্যে অন্যতম বন্দে ভারত স্লিপার। জানুয়ারি মাসেই বাংলায় এসে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। এবার সেই ভোটমুখী বাংলার জন্য হাইস্পিড রেল করিডর তৈরির প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু তা কত বছরের মধ্য়ে সম্পন্ন সেই প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। এছাড়াও আরও একটি করিডরের ঘোষণা করেছেন তিনি। সংসদে প্রস্তাবিত বাজেটে নির্মলা জানিয়েছেন, দুর্গাপুরে গড়ে তোলা হবে শিল্প করিডর। তার তা যুক্ত হবে উত্তর-পূর্ব শিল্প করিডরের সঙ্গে।