AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bike Rally Ban in West Bengal: সন্ধ্যা ৬টার পর বাইকে চেপে রাস্তায় বেরনো যাবে না, বড় নির্দেশ নির্বাচন কমিশনের

ECI Guidelines on Bike Rally: অনলাইন ডেলিভারির ক্ষেত্রে কী হবে, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে, 'সুপার এমার্জেন্সি চালু করেছে। মানুষের জীবন-জীবিক চলে এই বাইকে চেপেই।' সেটা কেন নির্বাচন কমিশন বন্ধ করে দিচ্ছে, প্রশ্ন তুলেছে তারা। কমিশনের দাবি, শান্তিপূর্ণ ভোটের উদ্দেশেই এই ব্যবস্থা।

Bike Rally Ban in West Bengal: সন্ধ্যা ৬টার পর বাইকে চেপে রাস্তায় বেরনো যাবে না, বড় নির্দেশ নির্বাচন কমিশনের
বাইক ব্যবহার নিয়ে নির্দেশিকাImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 21, 2026 | 1:44 PM
Share

কলকাতা: বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না! কার্যত আবারও এক বেনজির নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটের দু দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল, সন্ধ্যা ৬টার পর থেকে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে না। বাইক মিছিল তো করাই যাবে না, সেই সঙ্গে খুব জরুরি দরকার ছাড়া বাইক নিয়ে বেরনো যাবে না বলে উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।

কী বলা হয়েছে নির্দেশিকায়?

প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হল কমিশনের তরফে। এর আগে কখনও নির্বাচনে এভাবে বাইক চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বাইক র‌্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।

ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিতে যাওয়ার জন্য ও কোনও জরুরি প্রয়োজনে বাইক নিয়ে বেরনো যাবে। যদি এর বাইরে কারও বাইক নিয়ে বেরনোর প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট থানা থেকে অনুমোদন নিতে হবে।

অ্যাপ নির্ভর বাইক ও ফুড ডেলিভারি সংস্থার বাইকের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে কমিশনের তরফে।

প্রশ্ন তোলে তৃণমূল

অনলাইন ডেলিভারির ক্ষেত্রে কী হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে, ‘সুপার এমার্জেন্সি চালু করেছে। মানুষের জীবন-জীবিক চলে এই বাইকে চেপেই।’ সেটা কেন নির্বাচন কমিশন বন্ধ করে দিচ্ছে, প্রশ্ন তোলে তারা। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার নির্দেশিকা বেরনোর পরই বলেন, “সুইগি, জোমাটো-তে বহু মানুষ ডেলিভারি করে। সেই জীবিকাতেও কি এবার কোপ দিতে চাইছে কমিশন? জ্ঞানেশ কুমার কী করতে চাইছেন?” পরে কমিশন অ্য়াপ বাইকে ছাড় দেওয়ার কথা জানায়। কমিশনের দাবি, শান্তিপূর্ণ ভোটের উদ্দেশেই এই ব্যবস্থা।

এছাড়া, ভোটের আগে থেকে রাজ্যের সীমান্ত অঞ্চলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ভোটে বাইক নিয়ে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ ওঠে। সেই ধরনের ঘটনা এড়াতেই এবার কমিশন এই কড়া ব্যবস্থা করেছে বলে জানা যাচ্ছে।

Follow Us
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?