West Bengal NEWS LIVE Updates: বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

West Bengal NEWS LIVE Updates: আজকে হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলার শুনানি রয়েছে। বৃহস্পতিবারই বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ ছিল, তাঁকে অন্তবর্তী জামিন দিচ্ছেন তিনি। আজ রায় ঘোষণা, সেদিকে নজর থাকবে।

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 25, 2026 | 1:04 PM

LIVE NEWS & UPDATES

  • 25 Sep 2026 01:04 PM (IST)

    Suvendu Adhikari: সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

    • শুক্রবার বর্ধমানে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
    • সকালে বর্ধমানে পৌঁছে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।
    • আরতি করে পুজো দেন শুভেন্দু।
  • 25 Sep 2026 12:11 PM (IST)

    Municipal Election: আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কমিশন

    পুজোর পরই ফের ভোটের বাদ্যি। নভেম্বরেই কলকাতা (KMC Election 2026) ও হাওড়ায় পুরভোট (Municipal Election 2026) হতে পারে। এখনও পর্যন্ত নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এর আগে শোনা গিয়েছিল পুজোর পর অর্থাৎ নভেম্বরের শেষে প্রথমে ভোট হতে পারে। এবার  সূত্র মারফত জানা গিয়েছে, ২৭-২৮ নভেম্বর নির্বাচন হতে পারে। ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা ও হাওড়া নয়, একদিনে একসঙ্গে সাত পুরসভায় ভোট হবে। অক্টোবরেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।  সাত পুরসভার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা।

    বিস্তারিত পড়ুন: কালীপুজোর পর ফের ভোট বঙ্গে, কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় নির্বাচন কবে?

  • 25 Sep 2026 12:10 PM (IST)

    HC: আজ হাইকোর্টে মিলন প্রধানের জামিন মামলা

    নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলায় বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, “মিলন প্রধানকে নির্বাচনের লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।” বিচারপতির আরও পর্যবেক্ষণ, “নির্বাচনে অংশ নিক, বাকিটা মামলার ভাগ্যের ওপর নির্ভর করবে।” এদিন প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানান বিচারপতি।  শুক্রবার বিকাল চারটেয় ফের জামিন মামলার শুনানি।

    বিস্তারিত পড়ুন: ‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন’, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য হাইকোর্টের

নভেম্বরে ভোটের প্রস্তুতি শুরু করল কমিশন। সাত পুরসভার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা। এদিকে, আজকে হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলার শুনানি রয়েছে। বৃহস্পতিবারই বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ ছিল, তাঁকে অন্তবর্তী জামিন দিচ্ছেন তিনি। আজ রায় ঘোষণা, সেদিকে নজর থাকবে। আজ রাজ্যের সমস্ত খবর দেখুন এক নজরে…

Loading...
Unable to load recommendations.
Follow Us