AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court on EC: ‘বিচারব্যবস্থাকে চিমটি কাটতেই কি এই ধরনের সিদ্ধান্ত নেন?’,নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

Kolkata News: এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, "এটা অন্য দলের আপনারাই বা কেন খাম চাইলেন?" উত্তরে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, "আমরা তিনটি চিহ্ন দিয়েছিলাম। আমাদের চিহ্ন ফ্রিজ করে দেওয়া হয়।"

Calcutta High Court on EC: 'বিচারব্যবস্থাকে চিমটি কাটতেই কি এই ধরনের সিদ্ধান্ত নেন?',নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 24, 2026 | 12:39 PM
Share

কলকাতা: আইএসএফ-এর প্রতীক খাম। এই প্রতীকেই দু’টি বিধানসভা নির্বাচনে লড়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। তবে আগামী অক্টোবর মাসে যে উপভোট রয়েছে, তাতে সেই প্রতীক হাতছাড়া হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) প্রতীকটি তুলে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-র হাতে। আর নওশাদদের দেওয়া হয়েছে আলমারি। এরপরই নিজেদের প্রতীক ফেরত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন বিধায়ক নওশাদ সিদ্দিকি। আদালতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে নির্বাচন কমিশন।

এ দিন আইএসএফ-এর হয়ে হাইকোর্টে সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কোর্টে সওয়াল করেন, “কমিশন সব দলের জন্যই খাম চিহ্ন ফ্রিজ করতে পারত। এতে ভোটাররা বিভ্রান্ত হত না।” উল্টোদিকে কমিশনের আইনজীবী অনামিকা পান্ডে বলেন, “২০২১ ও ২০২৪ সালে তারা ফ্রি সিম্বল হিসেবে ব্যবহার করেছেন। এটা তাদের চয়েস।

তখনই বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন, “আপনারা সব সময় এমন ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত কেন নেন? বিচারব্যবস্থাকে চিমটি কাটার জন্যই কি এই ধরনের সিদ্ধান্ত নেন? ১৮৩ টি চিহ্ন আছে। যেই নির্বাচন শুরু হয় আপনারা সিদ্ধান্ত নেন আর সব রাজনৈতিক দলগুলি আদালতে চলে আসে।” একই সঙ্গে বিচারপতির প্রশ্ন, “উপনির্বাচনে কেন আপনারা এটা ফ্রিজ রাখলেন না অন্য দলের মতো? কমিশনের উচিৎ নিরপেক্ষ হয়ে কাজ করা। মাত্র চার মাস আগে যে প্রতীক একটি দল ব্যবহার করেছিল, সেটা বদলে গেল? এখন রুল আইন দেখাচ্ছেন?”

এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “এটা অন্য দলের আপনারাই বা কেন খাম চাইলেন?” উত্তরে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, “আমরা তিনটি চিহ্ন দিয়েছিলাম। আমাদের চিহ্ন ফ্রিজ করে দেওয়া হয়।”

এরপর কোর্ট প্রতীক নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়নি কেন? সেই উত্তর আগামিকাল জানাতে নির্দেশ কমিশনকে।

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?