AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS in Bengal: মমতা সরকারের ওপর চাপ বাড়াতে এবার কলকাতার পথে নামছে RSS

RSS in Bengal: তবে সরাসরি সঙ্ঘের ব্যানারে হবে না কোনও মিছিল। অরাজনৈতিক একটি সংগঠনের নামে হবে এই কর্মসূচি। 'বঙ্গ বিবেক' নামে ব্যানার তৈরি করার কথা আছে। তবে এখনও পর্যন্ত এই মিছিলের অনুমতি পাননি আয়োজকরা।

RSS in Bengal: মমতা সরকারের ওপর চাপ বাড়াতে এবার কলকাতার পথে নামছে RSS
রাজ্যে আরএসএসের মিছিলের সম্ভাবনা
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 6:29 PM
Share

কলকাতা: বিজেপির ভোট পরবর্তী হিংসার অভিযোগ সেই বিধানসভা নির্বাচনের সময় থেকে। লোকসভা নির্বাচনের পরও সেই একই অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। একের পর এক জেলা থেকে আসছে অভিযোগ। মামলাও হয়েছে আদালতে। বিভিন্ন জেলায় বিজেপি কর্মী সমর্থকদের উপর মারধর এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছে। রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলও। এমন পরিস্থিতির মধ্যেই এবার একই ইস্যুতে সরব সঙ্ঘ শিবির। রাস্তায় নামার পরিকল্পনাও শুরু হয়েছে।

সূত্রের খবর, রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা করেছে সঙ্ঘ শিবির। কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। একাধিক সংগঠন তাতে যোগ দিতে চায় বলেও সূত্রের খবর। হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ছাড়াও সঙ্ঘ ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এবার পথে নামবে বলে জানা যাচ্ছে। রাজ্যের বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির উপর নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হে তারা।

তবে সরাসরি সঙ্ঘের ব্যানারে হবে না কোনও মিছিল। অরাজনৈতিক একটি সংগঠনের নামে হবে এই কর্মসূচি। ‘বঙ্গ বিবেক’ নামে ব্যানার তৈরি করার কথা আছে। তবে এখনও পর্যন্ত এই মিছিলের অনুমতি পাননি আয়োজকরা। আগামী মঙ্গলবার মিছিল করতে চায় ওই সংগঠন।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কয়েকদিন আগেই রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কমিটিতে ছিলেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজ লাল, কবিতা পাতিদার প্রমুখ। বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তাঁরা।

Follow Us
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ