AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown Death: আকাঙ্খা মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, স্কুটিকে পিষে দিয়ে চলে গেল ট্রাক

Newtown Death: জানা গিয়েছে, নিউটাউনের আকাঙ্খা মোড়ে স্কুটি চালিয়ে আসছিলেন পার্থ দে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। সেই সময়ই বেপরোয়া একটি ট্রাক এসে ধাক্কা মারে ওই স্কুটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যান পার্থবাবু। তড়িঘড়ি সেখানে ছুটে চলে আসেন স্থানীয় বাসিন্দারা।

Newtown Death: আকাঙ্খা মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, স্কুটিকে পিষে দিয়ে চলে গেল ট্রাক
আকাঙ্খা মোড়ে পথ দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 23, 2025 | 11:26 AM
Share

নিউটাউন: শীতের রাতে ফের দুর্ঘটনা নিউটাউনে। বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারল স্কুটিকে। ছিটকে গিয়ে মাটিতে পড়ে মৃত্যু চালকের। তড়িঘড়ি পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, নিউটাউনের আকাঙ্খা মোড়ে স্কুটি চালিয়ে আসছিলেন পার্থ দে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। সেই সময়ই বেপরোয়া একটি ট্রাক এসে ধাক্কা মারে ওই স্কুটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যান পার্থবাবু। তড়িঘড়ি সেখানে ছুটে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এসে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্পিড মিটার বসানোর পরও যে কোনও ভাবেই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ আবারও সামনে এল।

উল্লেখ্য, নিউটাউনে এই দুর্ঘটনা নতুন নয়। এর আগে কলেজ মোড়ে বাস দুর্ঘটনায় বলি হতে হয়। তারও কয়েক মাস আগে এই আকাঙ্খা মোড়ে মৃত্যু হয় এক তরুণীর। অ্যাপ বাইক বুক করে তিনি যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে ট্রাক এসে ধাক্কা মারে তখনই পিষে গিয়ে মৃত্যু হয় তাঁর।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?