Newtown: ৯ বছরের নাবালিকাকে নির্যাতন, গ্রেফতার রং মিস্ত্রি
Newtown: জানা গিয়েছে, ন'বছরের নাবালিকা নিউটাউনের বাসিন্দা। শ্লীলতাহানির ঘটনায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির রঙ মিস্ত্রিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ।

কলকাতা: নিউটাউনে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। আর এই অভিযোগ উঠল এক রংমিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ।
জানা গিয়েছে, ন’বছরের নাবালিকা নিউটাউনের বাসিন্দা। শ্লীলতাহানির ঘটনায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির রঙ মিস্ত্রিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ। ধৃত ব্যক্তির বয়স বত্রিশের কাছে। সেও ইকোপার্কের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক ধরে নির্যাতিতা নাবালিকাদের বাড়িতে রঙের কাজ করছিল অভিযুক্ত যুবক। বুধবার সকালেও সে ওই নাবালিকার বাড়িতে কাজে গিয়েছিল বলে খবর। নিচের ঘরে রঙের কাজ চলছিল। সে সময় নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যরা বাইরে বেরিয়েছিলেন। তখন নির্জন বাড়ির সুযোগ পেয়ে ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখায় অভিযুক্ত। তারপর বাড়ির উপরের চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি।
অভিযোগ, সেখানেই বাড়ির রঙ মিস্ত্রির কাছে শ্লীলতাহানির শিকার হয় নাবালিকা। দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় মেয়েটি।এরপর নির্যাতিতার পরিবার রঙ মিস্ত্রির বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্থার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে পাঠিয়ে, ধৃত রঙ মিস্ত্রিকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

