AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata airport: প্লেনের ভিতরেই পাশে বসা যুবতীর শরীরের বিভিন্ন জায়গা ‘স্পর্শ’, দেখতে পেয়েই বিমান সেবিকারা যা করলেন…, মাঝ আকাশেই ভয়ঙ্কর ঘটনা

Airport: জানা গিয়েছে, কলকাতাগামী একটি বেসরকারি বিমান সংস্থার বিমানে উঠেছিলেন এক যুবতী। বিমানটি যখন কলকাতার আকাশে সেই সময় বিহারের বাসিন্দা তাঁর পাশের সিটে বসা এক যুবতীকে উত্তক্ত্য করতে থাকেন বলে অভিযোগ। যুবতীর দাবি, বিভিন্নভাবে শরীরে স্পর্শ করতে থাকেন অভিযুক্ত।

Kolkata airport: প্লেনের ভিতরেই পাশে বসা যুবতীর শরীরের বিভিন্ন জায়গা 'স্পর্শ', দেখতে পেয়েই বিমান সেবিকারা যা করলেন..., মাঝ আকাশেই ভয়ঙ্কর ঘটনা
কলকাতা এয়ারপোর্টে কী ঘটলImage Credit: PTI
| Edited By: | Updated on: Feb 14, 2026 | 12:58 PM
Share

কলকাতা: বিমানে সকলে উঠেছেন। টিকিট পরীক্ষা করে যাত্রীরা বসেছেন নিজের নিজের জায়াগায়। সেই রকমই বিহারের এক বাসিন্দা উঠেছিলেন। আর তার পাশেই বসেছিলেন এক তরুণী। কিন্তু ওই ব্যক্তির পাশে বসে এমন অভিজ্ঞতা হবে কেউ ভাবতেও পারেননি। অভিযোগ, যুবতীর শরীরের একাধিক জায়গায় স্পর্শ করতে থাকেন তিনি। আর তারপরই গ্রেফতার ওই ব্যক্তি।

জানা গিয়েছে, কলকাতাগামী একটি বেসরকারি বিমান সংস্থার বিমানে উঠেছিলেন এক যুবতী। বিমানটি যখন কলকাতার আকাশে সেই সময় বিহারের বাসিন্দা তাঁর পাশের সিটে বসা এক যুবতীকে উত্তক্ত্য করতে থাকেন বলে অভিযোগ। যুবতীর দাবি, বিভিন্নভাবে শরীরে স্পর্শ করতে থাকেন অভিযুক্ত।

তখনই বিমানের মধ্যে যুবতী চিৎকার চেঁচামেচি শুরু করেন। বিমানে থাকা কেবিন ক্রু ওই যাত্রীকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। তারপর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে সিআইএসএফের হাতে তুলে দেয় ওই যাত্রীকে। পরবর্তী সময় সিআই এস এফ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেয়।

ধৃতের বিরুদ্ধে মহিলাকে কটুক্তি এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। তবে বিমানের ভিতরে এমন ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই মহিলা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেন তিনি।