AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Scam Protest: ঠিক RG-Kar আন্দোলনের মতো! গোটা রাত SSC ভবনের সামনের ফুটপাথে বসে চাকরিহারারা, ‘সহযোদ্ধাদের’ হাতে জলের বোতল তুলে দিতে হাজির শিক্ষিকা

Sacked Teachers Protest: বুধবার রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান চাকরিহারাদের। তাঁদের স্পষ্ট দাবি, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। আর এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

SSC Scam Protest: ঠিক RG-Kar আন্দোলনের মতো! গোটা রাত SSC ভবনের সামনের ফুটপাথে বসে চাকরিহারারা, 'সহযোদ্ধাদের' হাতে জলের বোতল তুলে দিতে হাজির শিক্ষিকা
জলের বোতল তুলে দিচ্ছেন আর এক শিক্ষিকাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 10, 2025 | 10:23 AM
Share

কলকাতা: তাঁর চাকরি যায়নি। কিন্তু ‘সহযোদ্ধারা’ পথে। বুধবার রাত থেকে রাস্তায় রয়েছেন তাঁরা। তাই আর চুপ করে বসে থাকতে পারলেন আর এক শিক্ষিকা। সোজা চলে এলেন এসএসসি (SSC) ভবনের সামনে। বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের হাতে তুলে দিলেন জল। নিঃশব্দে বার্তা দিলেন ‘পাশে থাকার’। এক সময় এইভাবেই বাংলার আম-জনতাকে পথে নামতে দেখা গিয়েছিল আরজি কর আন্দোলনের সময়। সেই সময় অনশনরত চিকিৎসকদের পাশে শুকনো খাবার-জল তুলে দিয়েছিলেন নাগরিক সমাজ। ‘শিক্ষক আন্দোলনও’ কি ধীরে ধীরে সেই দিকেই মোড় নিচ্ছে? উঠছে প্রশ্ন।

বুধবার রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান চাকরিহারাদের। তাঁদের স্পষ্ট দাবি, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। আর এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বুধবার গোটা রাত তাঁরা ফুটপাথে কাটিয়েছে। বৃহস্পতিবার সকাল হতেই সেখানে হাজির হন এক শিক্ষিকা। তিনিই জলের বোতল হাতের তুলে দিলেন। বোঝাতে চাইলেন তিনিও সমব্যথী।

বুধবার কসবায় নির্বিচারে শিক্ষকদের উপর মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভরত চাকরিহারাদের পেটে-পিঠে লাথি মারা হয়। শুধু তাই নয়, বেধড়ক লাঠিপেটা করার অভিযোগ ওঠে পুলিশ কর্মীদের বিরুদ্ধে। বাদ যাননি মহিলারাও। পরে সাফাই দিতে গিয়ে পুলিশ কমিশনার ও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বলেন যে বাধ্য হয়েই পুলিশকে অ্যাকশন নিতে হয়েছিল।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত