AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Interview List Published: অযোগ্য হয়েও ইন্টারভিউতে ডাক নীতীশের, ফোন করে স্বামীর পর্দা ফাঁস স্ত্রীর

Kolkata: এ প্রসঙ্গ টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর স্ত্রী বলেন, "আমার উপর অনেক অত্যাচার করেছে ওরা। আমি গরিব পরিবারের মেয়ে। আমার বাবা যথা সম্ভব পণ দিয়েছিল। তবুও মন ভরেনি। আমায় মারধর করা হত। এরপর ২০২২ সালে আমায় ও আমার সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। ছ'মাস আমি শ্বশুরবাড়িতে যেতে চাইলে আমায় ঢুকতে দেওয়া হয়নি। আমি ওদের বিরুদ্ধে ১২৫ ও ৪৯৮ ধারায় মামলা করেছি। আমি জানাতে চাই, আমার স্বামীর নাম ছিল দাগিদের তালিকায়। অথচ আমি দেখলাম নতুন পরীক্ষাতেও উনি বসেছেন। এটা কী ভাবে সম্ভব আমি অবাক হয়ে যাচ্ছি।"

SSC Interview List Published: অযোগ্য হয়েও ইন্টারভিউতে ডাক নীতীশের, ফোন করে স্বামীর পর্দা ফাঁস স্ত্রীর
এসএসসির প্রকাশিত তালিকা নিয়ে প্রশ্নImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 16, 2025 | 5:41 PM
Share

কলকাতা: নতুন করে যে পরীক্ষা হচ্ছে তা কতটা স্বচ্ছভাবে হচ্ছে? সেই নিয়ে বারেবারে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আর শনিবার সন্ধেয় একাদশ-দ্বাদশের নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হতেই ফের নতুন করে তৈরি হয়ে গেল বিতর্ক। আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, অযোগ্য হয়েও নীতীশ রঞ্জন বর্মণ নামে এক চাকরিপ্রার্থী বসেছেন পরীক্ষায়। একই অভিযোগ করেছেন খোদ নীতীশের স্ত্রীও। শুধু পরীক্ষায় বসা দূর, ডাক পেয়েছেন ভেরিফিকেশনেরও। আদালতের নির্দেশের পরও অযোগ্য প্রার্থী কীভাবে বসলেন পরীক্ষায়? উঠছে প্রশ্ন।

ছাব্বিশের হাজারের চাকরি বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সেই সময় কোর্ট কড়া ভাষায় বলেছিল, যাতে একজনও অযোগ্য পরীক্ষায় বসতে না পারে। শুনানির সময় এসএসসি বলেছিল, এমনটা হবে না। আর কেউ যদি নতুন করে নেওয়া পরীক্ষায় বসেও যান, তাহলে ভেরিফিকেশনের ডাক পাবেন না। কিন্তু দেখা গেল উল্টো ছবি! এবার অযোগ্য প্রার্থীর ভেরিফিকেশনে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী ফিরদৌস শামিম এবং ওই চাকরিপ্রার্থীর স্ত্রী।

গতকাল এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে ৯৫৮-তে নাম রয়েছে তাঁর। দাগি হয়েও কীভাবে নাম এল লিস্টে? কোথায় চাকরির পরীক্ষার সততা? প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গ টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর স্ত্রী বলেন, “পারিবারিক কারণে আমি ওদের বিরুদ্ধে ১২৫ ও ৪৯৮ ধারায় মামলা করেছি। সেটা চলছে। আমি জানাতে চাই, আমার স্বামীর নাম ছিল দাগিদের তালিকায়। অথচ আমি দেখলাম নতুন পরীক্ষাতেও উনি বসেছেন। এটা কী ভাবে সম্ভব আমি অবাক হয়ে যাচ্ছি।”

অপরদিকে, ফিরদৌস শামিম বলেন, “কাঁপা-কাঁপা গলায় ফোন করে যা তথ্য দিলেন তা সাংঘাতিক। তিনি বললেন আমার স্বামী অযোগ্য চাকরিপ্রার্থী তবুও ওঁর নাম ভেরিফিকেশনের তালিকায় রয়েছে। ওই ভদ্রমহিলা আমায় অযোগ্যর তালিকায় তাঁর স্বামীর নাম এবং নতুন ইন্টারভিউর তালিকায় নাম দুটোই দিয়ে দিলেন। ”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?