AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Bhowanipore: মমতার কেন্দ্রে বাদ ৪৭ হাজার, শুনেই ভিকট্রি দেখালেন শুভেন্দু

Kolkata: বস্তুত, এসআইআর প্রক্রিয়া শুরুর সময় কমিশন জানিয়েছিল, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোটা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, ৪৪ হাজার ৭৮৬ জনের নাম বাদ পড়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ পড়ল। সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে ৪৭ হাজার ৯৪ জনের নাম। শুধু ৪৭ হাজার নাম বাদ নয়, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আরও ১৪ হাজার ১৫৪ জনের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে।

Suvendu on Bhowanipore: মমতার কেন্দ্রে বাদ ৪৭ হাজার, শুনেই ভিকট্রি দেখালেন শুভেন্দু
মমতা এবং শুভেন্দুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2026 | 6:47 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র ভবানীপুর। সেই কেন্দ্রেই বাদ গিয়েছে অনেকের নাম। মোট ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে কলকাতার ভবানীপুরে। আরও ১৪ হাজারের বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। আর এই বিষয়টি জানা মাত্রই ‘ভিকট্রি সাইন’ দেখালেন বিরোধী দলনেতা।

এ দিন, সাংবাদিকদের তিনি বলেন, “ওঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ভোট দেওয়ার আর কেউ থাকবে না, দেখে নেবেন। যে ভোটার যাচাইয়ের জন্য বাকি রয়েছে, সেগুলির মধ্যেও ৯০ শতাংশ বাতিল হবে।” একুশের বিধানসভা ভোটে হটস্পট ছিল নন্দীগ্রাম। আর ছাব্বিশের ভোটে সেই হটস্পট হয়েছে ভবানীপুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই মন্তব্য করে এসেছেন, এই ভবানীপুরে তিনি মুখ্যমন্ত্রীকে তিনি হারাবেন। বিরোধী দলনেতার এও হুঁশিয়ারি ছিল, তিনি নিজে না দাঁড়ালেও যাঁকে দাঁড় করাবেন তাঁকেই ওই কেন্দ্র থেকে জিতিয়ে আনবেন। এরপর আজ ভবানীপুর কেন্দ্রে নাম বাদ যাওয়া নিয়ে ভিকট্রি দেখান বিরোধী দলনেতা।

বস্তুত, এসআইআর প্রক্রিয়া শুরুর সময় কমিশন জানিয়েছিল, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোটা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, ৪৪ হাজার ৭৮৬ জনের নাম বাদ পড়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ পড়ল। সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে ৪৭ হাজার ৯৪ জনের নাম। শুধু ৪৭ হাজার নাম বাদ নয়, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আরও ১৪ হাজার ১৫৪ জনের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। নথি যাচাইয়ের পর বাদ পড়লে ভবানীপুরে নাম বাদের সংখ্যা আরও বাড়বে।