PM Narendra Modi: হাতে ক্যামেরা, সাতসকালে গঙ্গাবক্ষে নৌকাবিহার প্রধানমন্ত্রীর, কথা বললেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও
PM Modi Boating: গঙ্গাবক্ষে সময় কাটালেন প্রধানমন্ত্রী। প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাটে ভ্রমণ করেন। ছবিও তোলেন। কথা বলেন নৌকার মাঝিদের সঙ্গে। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও কথা হয়েছে তাঁর। নৌকাবক্ষের সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেখানেই নৌকাবিহার করতে দেখা গেল।

কলকাতা: বঙ্গে ভোটপ্রচারে কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। একাধিক প্রচারসভা রয়েছে। তবে তার মাঝেই গঙ্গাবক্ষে সময় কাটালেন তিনি। প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাটে ভ্রমণ করেন। ছবিও তোলেন। কথা বলেন নৌকার মাঝিদের সঙ্গে। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও কথা হয়েছে তাঁর। নৌকাবক্ষের সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
প্রিন্সেপ ঘাটে মোদী
শুক্রবার সকালে শান্ত প্রিন্সেপ ঘাট। গঙ্গা ঘাটে হাতে গোনা লোকজন। কেউ বসে রয়েছেন। কেউ আবার প্রাতঃভ্রমণ করছেন। তার মাঝেই হঠাৎ করে তৎপরতা, ব্যস্ততা। হঠাৎ দেখা গেল নৌকাবিহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে ক্যামেরা। ছবি তুলছেন। তার মাঝেই জনগণকে দেখে হাত তুলে নমস্কার জানান। সারেন জনসংযোগও। কীরকম ছিল মোদীর নৌকাবিহার। সোশ্য়াল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী।
For every Bengali, the Ganga occupies a very special place. One can say that the Ganga flows through the soul of Bengal. Her divine waters carry the timeless spirit of an entire civilisation.
This morning in Kolkata, I spent some time on the banks of the Hooghly river, an… pic.twitter.com/I3Y0gsFl3E
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
ছবিতে দেখা গেল, ক্যামেরা হাতে নিয়ে নৌকায় বসে রয়েছেন মোদী। চোখে সানগ্লাস। চোখে-মুখে মুগ্ধতা লেগে রয়েছে। পিছনে বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজ। গঙ্গাবক্ষে নৌকাবিহারের মাঝেই ক্যামেরায় খচাখচ বেশ কয়েকটা ছবিও তোলেন। কলকাতার সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দী করেন। এখানেই শেষ নয়। তাঁকে জনসংযোগ করতেও দেখা যায়। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি।
Some more glimpses from the banks of the Hooghly.
Tried my hand at photographing this great river. Also caught a close glimpse of the Vidyasagar Setu and Howrah Bridge. pic.twitter.com/S6Nq6r2xOc
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
ছবি পোস্ট করে ক্যাপশনে মোদী লেখেন, “প্রত্যেক বাঙালির মনে গঙ্গার একটি বিশেষ স্থান রয়েছে। বলা যায়,বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয় গঙ্গা। আজ সকালে কলকাতায় মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। আমি হুগলি নদীর তীরে কিছু সময় কাটালাম।” তিনি আরও লেখেন, “মাঝিদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। তাঁদের পরিশ্রমের কোনও তুলনা হয় না।…পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং বাংলার জনগণের সমৃদ্ধির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, বিহার জয়ের পর মোদী বলেছিলেন, ‘গঙ্গা বিহার হয়েই বাংলায় প্রবাহিত হয়। বাংলায় বিজেপির জয়ের রাস্তাও খুলে দিল বিহারই।’ দ্বিতীয় দফার ভোটের আগে সেই গঙ্গাতেই নৌকবিহারে মোদী। তাহলে কি গঙ্গায় নৌকাবিহার করে এবার বাংলা জয়ের বার্তাই দিতে চাইলেন প্রধানমন্ত্রী?
তৃণমূল কী বলছে ?
মোদীর নৌকাবিহার প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “তিনি তো প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সব ভবিষ্যতের কথা, সব হবে হবে। আমি মনে করিয়ে দিচ্ছি ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে নমামি গঙ্গা প্রোজেক্টে পশ্চিমবঙ্গে এসে ঘোষণা করা হয়েছিল গঙ্গার পাড়ের উন্নয়নের জন্য ৭০ হাজার কোটি টাকা দেওয়া হবে। সেই টাকা কোথায় গেল, কে খেয়ে নিল, গঙ্গার নাম করে কে চুরি করল টাকাটা? তার উত্তর তো দিতে হবে নরেন্দ্র মোদীকে। গঙ্গার নামে টাকা চুরি করবেন, আর গঙ্গার বুকে বিহার করে বলবেন পশ্চিমবঙ্গের উন্নয়ন করব। মিথ্যাচার বন্ধ করার দরকার প্রধানমন্ত্রীর।”
