West Bengal Election 2026 Live: প্রথম দফায় ১৫২-র মধ্যে ১১০ আসনে জিতবে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: আজও জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর। পানিহাটি ও বারুইপুরে সভা করবেন। এদিকে, ভোটপ্রচারের আগে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেন মোদী। অন্যদিকে, অমিত শাহেরও জোড়া সভা রয়েছে। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ও শ্রীরামপুরে সভা করবেন।

LIVE NEWS & UPDATES
-
WB Assembly Election 2026: পুলকার যেমন খুশি নিয়ে নিচ্ছে কমিশন, স্কুলে যাওয়া অনিশ্চিত ছাত্র-ছাত্রীদের?
কলকাতার নামী নামী স্কুলের ছাত্র ছাত্রীদের আজ থেকে স্কুলে যাওয়া অনিশ্চিত। অভিযোগ, স্কুলের গাড়ি যেমন খুশি নিয়ে নিচ্ছে কমিশন। এই অভিযোগে ইউনিয়ন থেকে পুলকার আগামী ৪ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
-
PM Narendra Modi: গঙ্গাবক্ষে নৌকাবিহার প্রধানমন্ত্রীর
বঙ্গে ভোটপ্রচারে কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। একাধিক প্রচারসভা রয়েছে। তবে তার মাঝেই গঙ্গাবক্ষে সময় কাটালেন তিনি। প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাটে ভ্রমণ করেন। ছবিও তোলেন। কথা বলেন নৌকার মাঝিদের সঙ্গে। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও কথা হয়েছে তাঁর। নৌকাবক্ষের সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
-
-
WB Assembly Election 2026: ‘দৌঁড় করিয়ে মারব,হিসেব বরাবর হয়ে যাবে’, হুঙ্কার হিমন্ত বিশ্বশর্মার
বঙ্গে ভোটপ্রচারে এসে ফের তৃণমূলকে আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার। ৪ তারিখের পর তৃণমূলকে দৌঁড় করিয়ে মারার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিমন্ত বিশ্বশর্মা বলেন, “যাঁরা আজ আমাদের প্রার্থীকে দৌড় করিয়ে মেরেছে, ৪ তারিখ রেজাল্ট বেরোনোর পর সেই সমস্ত মানুষদের দৌড় করিয়ে মারতে হবে। তাহলেই হিসেব বরাবর হয়ে যাবে।” কামারহাটিতে বিজেপি প্রার্থী অরূপ চৌধুরীর প্রচারে এসে এমন কথাই বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
-
দেগঙ্গায় আইএসএফ নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা
- ভোটের পরদিনই দেগঙ্গায় সাতসকালে আইএসএফ নেতার বাড়ি থেকে উদ্ধার দু’টি তাজা বোমা। ঘটনাটি হাড়োয়া বিধানসভার দেগঙ্গা থানার গোবর্ধনপুর এলাকার। আইএসএফ দলের দেগঙ্গা ২ অঞ্চলের সম্পাদক হাবিবুর রহমানের বাড়ির সদর দরজার সামনে দু’টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়।
- আইএসএফ নেতার অভিযোগ, এক মাস আগেও তাঁর বাড়ির সদর দরজায় একটি তাজা বোমা উদ্ধার হয়েছিল। আজ আবার দু’টি বোমা উদ্ধার হয়েছে। অভিযোগ বিরোধীদের ভয় দেখানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা রেখে ভয় দেখাচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
-
WB Assembly Election 2026: তৃণমূলের ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির অভিযোগ BLO-র বিরুদ্ধে
নৈহাটিতে তৃণমূলের ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির অভিযোগ বিএলও-র বিরুদ্ধে। জানা গিয়েছে, পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির কাজ করছিলেন ১৫৭ নম্বর বুথের BLO পেশায় শিক্ষক বিজয় কুমার ঝাঁ। খবর পেয়ে সেখানে পৌঁছয় বিজেপির নেতা-কর্মীরা। BLO-র সঙ্গে তাঁদের তুমুল বচসা বেঁধে যায়। বিজেপির নৈহাটী মণ্ডলের সহ সভাপতি সৌম্যদীপ মোদক বলেন, “স্থানীয় মানুষের ফোন পেয়ে দলের কয়েকজন কর্মী এসে দেখি ক্লাব ঘরে বসে ভোটার স্লিপ বিলি করছেন বিএলও।
-
-
Youth Deadbody: ভোটের পর সামশেরগঞ্জে যুবকের দেহ উদ্ধার
সামসেরগঞ্জের বাসুদেবপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার। শুক্রবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ওই যুবকের নাম ফারহাত শেখ(২৭)। তাঁর বাড়ি পূর্ব দেবীদাসপুর গ্রামে। শুক্রবার সকালে বাসুদেবপুর সিনেমা হলের পিছনের মাঠে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
-
WB Assembly Election 2026: লাভপুরে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় গ্রেফতার ৪
লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কীর্ণাহার থানার পুলিশ। ওই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন বকুল শা, জনি শেখ, বকুল শেখ, কাজী জিয়ারুল ইসলাম।
-
-
চা বাগান থেকে উদ্ধার বৃদ্ধার দেহ
ভোট শেষ হতেই চা বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। আলিপুরদুয়ার জেলায় ভরনাবাড়ি চা বাগানে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই চা বাগানের ৫ নম্বর সেকশনে রাতে স্থানীয় বাসিন্দারা প্রায় ৬০ বছর বয়সী এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতার নাম তারশিলা লোহার। ওই বাগানেরই বাসিন্দা বলে জানা গিয়েছে।
-
ভোটের পর মধ্যরাতে হলদিবাড়িতে উত্তেজনা
ভোটের পর মধ্যরাতে তুমুল উত্তেজনা সীমান্ত শহর হলদিবাড়িতে। ইভিএম বদলের অভিযোগ তুলে সরব বিজেপি। গাড়িতে মিলল দ্বিতীয় ইভিএম। বদলানো হতে পারে ইভিএম মেশিন। এই আশঙ্কায় সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের ভোট হয় বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলে। ১৪০ ও ১৪১ নম্বর বুথের ভোটগ্রহণ হয় ওই স্কুলে।
Live Assembly Election 2026 News Updates in Bengali: প্রথম দফার নির্বাচন শেষ। এবার বাকি দ্বিতীয় দফা। তার আগে প্রচারে ঝড় তুলতে ব্যস্ত সব রাজনৈতিক দল। আজও জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর। পানিহাটি ও বারুইপুরে সভা করবেন। এদিকে, ভোটপ্রচারের আগে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেন মোদী। অন্যদিকে, অমিত শাহেরও জোড়া সভা রয়েছে। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ও শ্রীরামপুরে সভা করবেন। তারপরে ব্যারাকপুরে রোড শো করবেন তিনি। এছাড়া, আজ মমতা বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে। হাওড়া ময়দানে প্রচারসভা করবেন। ভবানীপুরেও জনসংযোগ করবেন তিনি।
Published On - Apr 24,2026 10:42 AM
